Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
07 June, 2026, 09:10 pm
Last modified: 07 June, 2026, 09:23 pm

Related News

  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে: আতিকুর রহমান রুমন
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর না করে সেগুলো দলীয়করণের পথেই হাঁটছে সরকার: টিআইবি
  • সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর ৩দিন পর পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
  • গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল: সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের আহ্বান সিপিজের

যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
টিবিএস রিপোর্ট 
07 June, 2026, 09:10 pm
Last modified: 07 June, 2026, 09:23 pm
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ রোববার বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে প্রচলিত আইনের আওতায় যারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে, গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে কিংবা সন্ত্রাসবাদকে সমর্থন করবে—তারা যে-ই হোক না কেন, আইনের ঊর্ধ্বে নয়। তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক সম্পূরক প্রশ্নের  তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, "সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৭ বছরের প্রতিকূল পরিবেশেও অনেক পেশাদার সাংবাদিক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ আমলে যারা নিজেদের সাংবাদিক পরিচয়ে গুম, হত্যা, ভোট কারচুপি, ব্যাংক লুটপাট, গণহত্যাকে বৈধতা দিয়েছে এবং তাদের পক্ষে জনমত তৈরির কাজ করেছে, তাদের বিষয়ে সরকারের অবস্থান কী?" 

জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা কর্মচারী—কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে বিএনপি নেতৃত্বাধীন সরকার অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন ও ডিজিটাল মাধ্যমে কর্মরত সাংবাদিকদের স্বীকৃতি, নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা হালনাগাদের কাজ চলছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) ছড়ানো ব্যক্তিদের পর্যবেক্ষণে একটি দল কাজ করছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৭২১টি।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন হালনাগাদ করা হচ্ছে, যাতে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়।
 
Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / সাংবাদিক / গণমাধ্যম / গণতন্ত্র / নীতিমালা / তথ্য প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে: আতিকুর রহমান রুমন
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর না করে সেগুলো দলীয়করণের পথেই হাঁটছে সরকার: টিআইবি
  • সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর ৩দিন পর পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
  • গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল: সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের আহ্বান সিপিজের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net