Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো এক জাহাজ, বিকেলে আসছে আরও দুটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 11:10 am
Last modified: 20 April, 2026, 11:14 am

Related News

  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • ১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার
  • জাহাজে পরিবহনের ব্যয় বেড়েছে, এশীয় বাজারের জন্য তেলের দাম বাড়ানোর কথা ভাবছে সৌদি আরব
  • ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো এক জাহাজ, বিকেলে আসছে আরও দুটি

সব মিলিয়ে তিন জাহাজে আজ মোট ১ লাখ ১ হাজার টন ডিজেল আসছে।
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 11:10 am
Last modified: 20 April, 2026, 11:14 am
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে সোমবার (২০ এপ্রিল) ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে একটি জাহাজ। বিকেলে আরও ৬৬ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ আসার কথা রয়েছে। 

সব মিলিয়ে তিন জাহাজে আজ মোট ১ লাখ ১ হাজার টন ডিজেল আসছে।

দৈনিক ১২ হাজার ৫০০ টন হিসেবে এ ডিজেল দিয়ে আট দিনের বেশি চলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী 'গোল্ডেন হরাইজন' জাহাজটি ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে ভোররাত ২টার দিকে বহির্নোঙরে পৌঁছায়।

'এফপিএমসি ৩০' নামে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসছে। জাহাজটি দুপুর ২টার দিকে বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

একই সময়ে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে 'প্যাসিফিক ইন্ডিগো' নামে লাইবেরিয়ার পতাকাবাহী আরও একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "দেশে জ্বালানি সরবরাহের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তেল খালাসে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে থেকেই লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে, জাহাজ ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই খালাস শুরু করা হচ্ছে।"

তিনি জানান, গত শুক্রবার ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছে, যেগুলোর খালাস কার্যক্রম এখনও চলছে। এর সঙ্গে আজ যোগ হচ্ছে আরও ১ লাখ ১ হাজার টন ডিজেল।

তিনি আরও বলেন, আগামী তিন দিনে আরও দুটি জাহাজে ৩৩ হাজার টন ডিজেল ও ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল আসার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ডিজেল / ডিজেল আমদানি / জ্বালানি আমদানি / জ্বালানি তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • ১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার
  • জাহাজে পরিবহনের ব্যয় বেড়েছে, এশীয় বাজারের জন্য তেলের দাম বাড়ানোর কথা ভাবছে সৌদি আরব
  • ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net