Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
সংসদে কবিতা পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চিফ হুইপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2026, 03:50 pm
Last modified: 16 April, 2026, 05:24 pm

Related News

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা

সংসদে কবিতা পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চিফ হুইপ

চিফ হুইপ বলেন, তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
টিবিএস রিপোর্ট
16 April, 2026, 03:50 pm
Last modified: 16 April, 2026, 05:24 pm
চিফ হুইপ নূরুল ইসলাম। ফাইল ছবি: বাসস

জাতীয় সংসদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বখ্যাত 'টাইম ম্যাগাজিন' পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করে এই অভিনন্দন জানান চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর এই আন্তর্জাতিক স্বীকৃতির প্রশংসা করে চিফ হুইপ বলেন, "টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত হওয়া মানে দেশকে সম্মানিত করা; প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং সংসদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।"

প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে চিফ হুইপ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রধানমন্ত্রী মানুষের মনে নতুন আশা জাগিয়েছেন। নির্বাচনের পর মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি জনকল্যাণমূলক কাজ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এ সময় তিনি বর্তমান সরকারের গত দুই মাসে গৃহীত বিভিন্ন সফল কর্মসূচির বর্ণনাও সংসদকে অবহিত করেন।

বক্তব্যের একপর্যায়ে চিফ হুইপ প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করেন। যদিও কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি। কবিতাটি হলো—

"তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,

নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল

কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।

তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন, উই হ্যাভ আ প্ল্যান

তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো

কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো

বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে

এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম

এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা

আশা জাগিয়ে তোলা।"

চিফ হুইপ যখন কবিতাটি পড়ছিলেন, তখন সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। কবিতা আবৃত্তি শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, "এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।"

উল্লেখ্য, এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের একটি কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Related Topics

টপ নিউজ

চিফ হুইফ / চিফ হুইপ নুরুল ইসলাম / সংসদ / টাইম ম্যাগাজিন / ১০০ প্রভাবশালী / প্রধানমন্ত্রী / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net