Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2026, 04:30 pm
Last modified: 15 March, 2026, 07:17 pm

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের যে মহাপরিকল্পনা ছিল, এটি তারই অংশ।
টিবিএস রিপোর্ট
15 March, 2026, 04:30 pm
Last modified: 15 March, 2026, 07:17 pm
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সেচব্যবস্থা উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় এই 'খাল খনন কর্মসূচি-২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের যে মহাপরিকল্পনা ছিল, এটি তারই অংশ। এটি দলটির 'দেশ গড়ার পরিকল্পনা' বা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার অন্যতম একটি পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সড়কপথে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে যাবেন। সেখানে বেলা ১১টা ৪৫ মিনিটে ১২ কিলোমিটার দীর্ঘ 'সাহাপাড়া খাল' পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ৫৩টি খালের খনন কর্মসূচির সূচনা করবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় একই স্থানে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

বিকেলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মসূচির মধ্যে রয়েছে দিনাজপুর পৌরসভার উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত। এরপর বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালে গৃহীত 'সবুজ বিপ্লব'-এর অংশ হিসেবে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। সেসব খাল উদ্ধার ও পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনসহ খালনির্ভর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এই মেগা প্রকল্পের লক্ষ্য।

গত শুক্রবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, "সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে সরাসরি প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে।" পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেছিলেন, যা তৎকালীন কৃষি উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় মৃতপ্রায় ও ভরাট হওয়া খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনাজপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / খাল খনন কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net