Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2026, 03:05 pm
Last modified: 20 February, 2026, 03:10 pm

Related News

  • গ্যাস সংকটে ভোগান্তি: রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে সিএনজি, আয় কমেছে চালকদের
  • সংকটের মধ্যে কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চাইলো বিজিএমইএ ও বিকেএমইএ
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • হবিগঞ্জে সিএনজি স্টেশনে আগুন: বাসসহ পুড়েছে ১১ গাড়ি, দগ্ধ ৫
  • রংপুরে এলপিজি স্টেশনের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ১৫

রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

তবে আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা থাকবে।
টিবিএস রিপোর্ট
20 February, 2026, 03:05 pm
Last modified: 20 February, 2026, 03:10 pm
ফাইল ছবি

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে সিএনজি স্টেশন বন্ধের সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, রমজানের শুরুতে প্রতিদিন ৬ ঘণ্টা স্টেশন বন্ধ রাখতে হবে। তবে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার্থে ঈদের আগে ও পরে ১১ দিন ২৪ ঘণ্টাই সিএনজি স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশন বন্ধ রাখার নিয়ম থাকলেও, উল্লিখিত সময়ে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (মোট ৬ ঘণ্টা) স্টেশন বন্ধ রাখতে হবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ সুবিধা দিয়েছে মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা থাকবে।

ঈদের ছুটির পর ২৬ মার্চ ২০২৬ থেকে আবারও আগের নিয়মে সিএনজি স্টেশন চলবে। অর্থাৎ ওই দিন থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখতে হবে।
 
Related Topics

টপ নিউজ

সিএনজি স্টেশন / সিএনজি ফিলিং স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • গ্যাস সংকটে ভোগান্তি: রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে সিএনজি, আয় কমেছে চালকদের
  • সংকটের মধ্যে কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চাইলো বিজিএমইএ ও বিকেএমইএ
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • হবিগঞ্জে সিএনজি স্টেশনে আগুন: বাসসহ পুড়েছে ১১ গাড়ি, দগ্ধ ৫
  • রংপুরে এলপিজি স্টেশনের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ১৫

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net