Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
হবিগঞ্জে সিএনজি স্টেশনে আগুন: বাসসহ পুড়েছে ১১ গাড়ি, দগ্ধ ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 11:55 am
Last modified: 21 August, 2025, 12:05 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ

হবিগঞ্জে সিএনজি স্টেশনে আগুন: বাসসহ পুড়েছে ১১ গাড়ি, দগ্ধ ৫

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন স্টেশনের মূল গ্যাস মজুদের ট্যাংকে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ও বিপর্যয় ঘটতে পারত। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 11:55 am
Last modified: 21 August, 2025, 12:05 pm
ছবি: টিবিএস

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি যাত্রীবাহী বাসসহ ১১টি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালের দিকে স্টেশনে গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি বাসের সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন স্টেশনে থাকা অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। এ সময় স্টেশনে থাকা নয়টি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং বাসটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, ওসমানীনগর ও বাহুবল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন স্টেশনের মূল গ্যাস মজুদের ট্যাংকে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ও বিপর্যয় ঘটতে পারত। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ছবি: টিবিএস

অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সিএনজি স্টেশনের দুই কর্মচারী নাঈম ও রাসেল রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, 'আমরা খবর পাওয়ার সাথে সাথে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।'

এ দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

Related Topics

টপ নিউজ

সিএনজি ফিলিং স্টেশন / আগুন / যাত্রীবাহী বাস / সিএনজি স্টেশন / অগ্নিদগ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net