মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
এর আগে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে বলে জানানো হয়।
আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে। এরপর একে একে যোগ দেয় অন্য ইউনিটগুলো।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পথে রয়েছে। পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
