দ্বিতীয় দিন অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকাল (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন।
পরবর্তীতে নিজ দপ্তরে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)।
এর আগে, আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে সচিবালয়ে স্বাগত জানান।
