Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
অবশেষে জন্মসনদ পেল দেশের যৌনপল্লিতে জন্ম নেওয়া ‘পরিচয়হীন’ শিশুরা

বাংলাদেশ

দ্য গার্ডিয়ান
13 February, 2026, 05:30 pm
Last modified: 13 February, 2026, 07:08 pm

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে গেল বাস
  • অন্ধকার ঘুচিয়ে মূলধারায় ফেরার স্বপ্ন: দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের জন্য সরকারের সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প
  • বাল্যবিবাহের শিকার বাবা-মায়ের সন্তানেরা কেন জন্ম নিবন্ধন, টিকাদানসহ মৌলিক নাগরিক সেবাবঞ্চিত হবে?
  • জন্ম নিবন্ধন সংকট: অনিশ্চয়তায়, ভোগান্তিতে হাজারো মানুষ

অবশেষে জন্মসনদ পেল দেশের যৌনপল্লিতে জন্ম নেওয়া ‘পরিচয়হীন’ শিশুরা

এতদিন বাবার নাম ও প্রয়োজনীয় নথিপত্র দিতে না পারায় সরকারি কর্মকর্তারা এই শিশুদের জন্মসনদ দিতে অস্বীকৃতি জানাতেন। ফলে এক অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে যেতে হতো তাদের।
দ্য গার্ডিয়ান
13 February, 2026, 05:30 pm
Last modified: 13 February, 2026, 07:08 pm
ছবি: দ্য গার্ডিয়ান

বাংলাদেশের দৌলতদিয়া যৌনপল্লিতে জন্ম নেওয়া শিশুরা দশকের পর দশক ধরে ছিল পরিচয়বিহীন। মা যৌনকর্মী এবং বাবার পরিচয় অজ্ঞাত হওয়ায় আইনি মারপ্যাঁচে তাদের জন্মনিবন্ধনের কোনো সুযোগ ছিল না। তবে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো এই পল্লির ৪০০ শিশুর সবাই এখন জন্মনিবন্ধন সনদ পেয়েছে।

যৌনপল্লি বা পথে জন্ম নেওয়া পরিচয়হীন শিশুদের অধিকার আদায়ে কয়েক দশক ধরে কাজ করা কর্মীদের প্রচেষ্টায় এই মাইলফলক অর্জিত হয়েছে। এই সনদের মাধ্যমে এখন থেকে অন্য সাধারণ নাগরিকদের মতোই শিক্ষা, পাসপোর্ট এবং ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারবে এই শিশুরা।

এতদিন বাবার নাম ও প্রয়োজনীয় নথিপত্র দিতে না পারায় সরকারি কর্মকর্তারা এই শিশুদের জন্মসনদ দিতে অস্বীকৃতি জানাতেন। ফলে এক অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে যেতে হতো তাদের।

লন্ডনভিত্তিক সংস্থা 'ফ্রিডম ফান্ড'-এর বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার খালেদা আক্তার বলেন, 'আগে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল—সমাজে তাদের 'ভিন্ন জগতের বাসিন্দা' হিসেবে গণ্য করা হতো।' 

তিনি আরও যোগ করেন, 'এই সংস্কার তাদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে, তাদের নিরাপদ করেছে এবং মনে আশা জাগিয়েছে।'

ছবি: দ্য গার্ডিয়ান

ফ্রিডম ফান্ড এবং স্থানীয় কিছু সংগঠনের প্রচেষ্টায় দৌলতদিয়াসহ অন্যান্য যৌনপল্লির অনিবন্ধিত ৭০০-এরও বেশি শিশু এখন নিবন্ধিত হয়েছে। এটি সম্ভব হয়েছে আইনের একটি উপেক্ষিত ধারার মাধ্যমে। ২০১৮ সাল থেকে কার্যকর হওয়া এই নিয়মে বলা হয়েছে, বাবা-মায়ের তথ্য ছাড়াও শিশুর জন্মনিবন্ধন করা সম্ভব।

খালেদা আক্তার বলেন, 'আইনের এই বিষয়টি মাত্র দুই-তিন লাইনের ছিল এবং বিস্তারিত ব্যাখ্যা করা ছিল না। ফলে সরকারি কর্মকর্তারা সাধারণত প্রচলিত নিয়মগুলোই অনুসরণ করতেন এবং এই ধারাটি অব্যবহৃত থেকে যেত। আমি যখন এটি জানতে পারি, তখন ব্যাপকভাবে এই তথ্য প্রচার শুরু করি।'

নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সাথে মিলে তারা যৌনপল্লিতে জন্ম নেওয়া শিশুদের তথ্য সংগ্রহ করেন এবং সরকারের কাছে জমা দেন। একই সাথে স্থানীয় কর্তৃপক্ষকে আইনের এই ধারাটির গুরুত্ব বোঝাতে লবিং চালিয়ে যান।

এই প্রচারণা এতটাই সফল হয়েছে যে, এখন আর আলাদা করে প্রচারণার প্রয়োজন পড়ছে না। মায়েরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে একে অন্যকে তাদের সন্তানদের নিবন্ধিত করতে উৎসাহিত করছেন। তারা বুঝতে পারছেন যে, জন্মসনদ না থাকলে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে তাদের সন্তানরা বাধার সম্মুখীন হবে।

ছবি: দ্য গার্ডিয়ান

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বানিশান্তা যৌনপল্লি নিয়ে একটি গবেষণার সহ-লেখক সাব্বির হোসেন জানান, আগে সন্তানদের শিক্ষিত করতে বাবা-মায়েরা বিকল্প পথ খুঁজতেন। কেউ তাদের মাদরাসায় পাঠাতেন, আবার কেউ পরিচিত পুরুষদের বাবার পরিচয় দিতে অনুরোধ করতেন।

খালেদা আক্তার জানান, জন্মসনদ না থাকা শিশুদের কেবল সুযোগ থেকেই বঞ্চিত করে না, বরং তাদের পাচারের ঝুঁকিতেও ফেলে দেয়। গত দুই দশক ধরে তিনি বাংলাদেশের যৌনপল্লিগুলো থেকে অনেক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত হওয়া থেকে উদ্ধার করেছেন। জন্মসনদ ছাড়া কোনো মেয়ের বয়স যে ১৮ বছরের কম, তা প্রমাণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

২০২৪ সালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যৌনপল্লিগুলোতে ফ্রিডম ফান্ডের এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক যৌনকর্মী এমন পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন যার সাথে তারা একমত ছিলেন না। এছাড়া তাদের মধ্যে ২১ শতাংশেরই বয়স ১৮ বছরের নিচে।

খালেদা আক্তার বলেন, 'আপনার যদি জন্মসনদ না থাকে, তবে আপনি রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে অদৃশ্য। আপনি নির্যাতন, পাচার এবং শোষণের শিকারে পরিণত হওয়ার বেশি ঝুঁকিতে থাকেন। এই নথিগুলো কেবল কাগজ নয়, এটি টিকে থাকার লড়াই।'

জন্মসনদ যে একটি শিশুর জীবন বদলে দিতে পারে—তার বাস্তব চিত্রও দেখেছেন খালেদা আখতার। তিনি যৌনপল্লিতে বাস করা একটি পরিবারের ১৪ বছর বয়সী এক কিশোরীর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

খালেদা বলেন, 'মেয়েটি আমাকে জানিয়েছিল, সে এখন স্কুলে যাওয়ার জন্য উপবৃত্তি পাবে। মেয়েটি হাসছিল এবং আমি তার চোখেমুখে আনন্দ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে বলছিল— সরকার অবশেষে আমার পরিচয় স্বীকৃতি দিয়েছে। শৈশবে সে যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, এখন সে অনুভব করছে যে অবশেষে সে নিরাপত্তা পেয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

দৌলতদিয়া / যৌনপল্লী / পরিচয়হীন শিশু / জন্ম নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে গেল বাস
  • অন্ধকার ঘুচিয়ে মূলধারায় ফেরার স্বপ্ন: দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের জন্য সরকারের সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প
  • বাল্যবিবাহের শিকার বাবা-মায়ের সন্তানেরা কেন জন্ম নিবন্ধন, টিকাদানসহ মৌলিক নাগরিক সেবাবঞ্চিত হবে?
  • জন্ম নিবন্ধন সংকট: অনিশ্চয়তায়, ভোগান্তিতে হাজারো মানুষ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net