Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ভোটের গাড়ির 'জনমত বাক্সে' জমা পড়ল ৪০ হাজার চিরকুট: কেউ চান বিচার, কেউ বাজার নিয়ন্ত্রণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 05:50 pm
Last modified: 10 February, 2026, 05:51 pm

Related News

  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য
  • নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করব: গভীর রাতে ফেসবুক পোস্টে জামায়াত আমির

ভোটের গাড়ির 'জনমত বাক্সে' জমা পড়ল ৪০ হাজার চিরকুট: কেউ চান বিচার, কেউ বাজার নিয়ন্ত্রণ

'দেশের চাবি, আপনার হাতে'—গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে চালু করা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ এখন পর্যন্ত ৪০ হাজার ২০৬ জন তাদের মন্তব্য জমা দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 05:50 pm
Last modified: 10 February, 2026, 05:51 pm
জনমত বাক্সে জমা পড়া চিরকুটের একাংশ।

কেউ ব্যক্তিগত দুঃখের কথা। কেউ চেয়েছেন সব পাবলিক সার্ভিস হয়রানিমুক্ত হোক। কেউ রাষ্ট্রযন্ত্রের সংস্কার চেয়েছেন, আবার কেউ জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। এসব টুকরো কাগজে উঠে এসেছে নারী-পুরুষের সমতা, শিশুর জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা। আবার কোথাও আছে তীব্র ক্ষোভ ও সরকারের কঠোর সমালোচনা।

"দেশের চাবি, আপনার হাতে"—গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে চালু করা ভোটের গাড়ির 'জনমত বাক্সে' এখন পর্যন্ত ৪০ হাজার ২০৬ জন তাদের মন্তব্য জমা দিয়েছেন। আজ (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য তুলে ধরা হয়।

বিভাগভিত্তিক চিত্র

জনমত বাক্সে জমা পড়া কাগজগুলো পড়লে বোঝা যায়, মানুষ শুধু ভোট দিতে চায় না, তারা কথা বলতে চায়। সবচেয়ে বেশি মন্তব্য এসেছে ঢাকা বিভাগ থেকে—১০ হাজার ২১৬টি। রাজধানীর কোলাহল, সেবাপ্রাপ্তির হয়রানি আর ভোটের দিনের উৎকণ্ঠা উঠে এসেছে এসব মন্তব্যে।

চট্টগ্রামের ৬ হাজার ৬টি মন্তব্যে শ্রমজীবী মানুষের সময়ের হিসাব ও ভোটের দিনে ছুটির আকুতি রয়েছে। রাজশাহীর ৫ হাজার ৭৩৮টি মন্তব্যে উঠে এসেছে শিক্ষা ও বঞ্চনার কথা। খুলনার ৪ হাজার ৬৭৮টি মন্তব্যে জীবনযাত্রার ব্যয় ও বাজারের লাগামহীনতার কথা বলা হয়েছে। রংপুরের ৩ হাজার ৬০৫টি লেখায় আছে দারিদ্র্য ও সম্ভাবনার কথা। এছাড়া বরিশাল, ময়মনসিংহ ও সিলেট থেকেও হাজার হাজার মন্তব্য এসেছে।

ভোটের গাড়িটি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদর ছাড়িয়ে প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে মানুষের মতামত নিয়েছে। হাওর, চর, পাহাড় ও দুর্গম জনপদের মানুষ নিজের হাতে ও নিজের ভাষায় রাষ্ট্রের কাছে কথা বলার সুযোগ পেয়েছেন।

মানুষের বিচিত্র ভাবনা

গাজীপুরের ১০ বছর বয়সী রাফা লিখেছে, "আমার পরামর্শ হলো আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন।"

কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন ভোটাধিকার নিয়ে লিখেছেন, "মানুষ চায় সুষ্ঠু ভোট দিতে কেন্দ্রে যেতে পারে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।"

চট্টগ্রামের গোলাম রাব্বানি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি লিখেছেন, "আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেওয়ার জন্য কোম্পানির মালিককে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।"

ঠাকুরগাঁও থেকে একজন দিনমজুর লিখেছেন, "গরিব মানুষ দিন মজুর করে খাই। গরুর মাংস আমরা কিনে খেতে পারি না। বাজার নিয়ন্ত্রণ চায়, সিন্ডিকেট চলতেছে বাজারে।"

শিক্ষার ভিত্তি নিয়ে বরিশালের সাদিক লিখেছেন, "যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না।"

পিরোজপুরের বিপুল কুমার সংখ্যালঘু নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবি জানিয়ে লিখেছেন, "হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাঁচতে চাই। সংখ্যালঘু নিরাপত্তা চাই।"

দিনাজপুরের লিজা, বিপাশা, সুমি, লিনা ও বৃষ্টি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে সংস্কারের আহ্বান জানিয়ে লিখেছেন, "নারী ও শিশুদের অধিকার, ধর্ষণের ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক।"

জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা, প্রত্যাশা, এমনকি সমালোচনাও রাষ্ট্রের জন্য অমূল্য সম্পদ বলে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Related Topics

টপ নিউজ

ভোটের গাড়ি / জনমত বাক্স / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য
  • নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করব: গভীর রাতে ফেসবুক পোস্টে জামায়াত আমির

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net