Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 07:15 pm
Last modified: 02 February, 2026, 07:20 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় বাজারে পণ্যের সরবরাহে কারসাজি করার উদ্দেশ্যে আমদানিকৃত পণ্য বন্দরে খালাস না করে নদী ও সাগরে লাইটার জাহাজে দীর্ঘ সময় রেখে সেগুলোকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 07:15 pm
Last modified: 02 February, 2026, 07:20 pm

পবিত্র রমজান মাসকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির লক্ষ্যে আমদানিকারকরা ইচ্ছাকৃতভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য খালাসে দেরি করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে (সিপিএ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি এনফোর্সমেন্ট টিম।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় বাজারে পণ্যের সরবরাহে কারসাজি করার উদ্দেশ্যে আমদানিকৃত পণ্য বন্দরে খালাস না করে নদী ও সাগরে লাইটার জাহাজে দীর্ঘ সময় রেখে সেগুলোকে 'ভাসমান গুদাম' হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে দুদকের এনফোর্সমেন্ট টিম বন্দর চেয়ারম্যানের দপ্তরে যায় এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন নথিপত্র ও রেকর্ড পর্যালোচনা করে।

দুদকের ভাষ্যমতে, পবিত্র রমজান মাসে যখন খাদ্যপণ্যের চাহিদা সাধারণত বেড়ে যায়, তখন নিত্যপণ্যের খালাস ও পরিবহনে বিঘ্ন ঘটলে তা বাজারের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে—এমন আশঙ্কার মধ্যেই এই অভিযান চালানো হয়।

এনফোর্সমেন্ট টিম নৌপরিবহন অধিদপ্তরের জারি করা একটি নির্দেশনা প্রতিপালনের বিষয়টিও খতিয়ে দেখে। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বন্দর চেয়ারম্যানকে একটি দাপ্তরিক চিঠি (স্মারক নম্বর-৭১৩) পাঠান। এতে বলা হয়, নৌপরিবহন অধিদপ্তরের অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া কোনো লোকাল এজেন্ট বা কার্গো এজেন্টকে চট্টগ্রাম সমুদ্রবন্দরে কাজ করার অনুমতি দেওয়া উচিত নয়।

লোকাল এজেন্ট ও কার্গো এজেন্টদের একটি সুস্পষ্ট আইনি কাঠামোর আওতায় এনে সমুদ্রবন্দর ও এর আশপাশের এলাকা থেকে পণ্য পরিবহন ব্যবস্থা স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল নিশ্চিত করাই ছিল ওই নির্দেশনার লক্ষ্য।

তবে, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পরে নিশ্চিত করেছেন যে, ওই নির্দেশনা অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে এনওসি গ্রহণ করছে না।

তদন্তের অংশ হিসেবে, নির্দেশনা জারির পর যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা নিরূপণে দুদকের টিম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন), হারবার মাস্টার এবং ডেপুটি কনজারভেটর দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে।

মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে উপকূলে পণ্য পরিবহনে ব্যবহৃত লাইটারেজ জাহাজগুলোর নিয়ন্ত্রণ ও তদারকিতে অস্পষ্টতার অভিযোগ বিষয়েও এনফোর্সমেন্ট টিম দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে।

তদারকিতে ঘাটতির কারণে নিত্যপণ্যবোঝাই লাইটার জাহাজগুলো দীর্ঘ সময় নোঙর করে রাখার সুযোগ পাচ্ছে কি না, তা যাচাই করতে দুদক কর্মকর্তারা বিদ্যমান আইন ও বিধিবিধানের আলোকে ব্যাখ্যা চেয়েছেন।

সংগৃহীত নথিপত্র ও বক্তব্য পর্যালোচনার পর এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, তারা অভিযোগগুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখবে এবং দ্রুততম সময়ে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

দুদক জানায়, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / দুদক / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net