Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দেশে এমন পরিস্থিতি বিদ্যমান নেই যে ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবার বিপদে আছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 07:15 pm
Last modified: 28 January, 2026, 08:05 pm

Related News

  • বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার দাবি নাকচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের
  • নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

দেশে এমন পরিস্থিতি বিদ্যমান নেই যে ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবার বিপদে আছে: পররাষ্ট্র উপদেষ্টা

তৌহিদ হোসেন আরও বলেন, ‘আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে, অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে—হতে পারে। কিন্তু আমি আসলে এর মধ্যে সঠিক কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।’
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 07:15 pm
Last modified: 28 January, 2026, 08:05 pm
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে ভারতীয় কর্মকর্তা বা তাঁদের পরিবার বিপদে আছে। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা বিশেষ কোনো সংকেত আছে কি না—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'শঙ্কা নেই। আর সংকেত কী—আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মীদের পরিবারকে যেকোনো সময় চলে যেতে বলতেই পারে।'

তিনি বলেন, 'তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি।'

তৌহিদ হোসেন আরও বলেন, 'আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে, অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে—হতে পারে। কিন্তু আমি আসলে এর মধ্যে সঠিক কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।'

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'তবে আমি এটাকে এভাবে বলব—তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান, এ ব্যাপারে আমাদের তো কিছুই করার নেই। নিতেই পারেন।'

সার্বিক নিরাপত্তা ও নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'সার্বিকভাবে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি আগের দিকে তাকাই, যখন নির্বাচন হতো—মাঝখানে তো অনেকদিন নির্বাচন হয়নি—নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু মারামারি, ধাক্কাধাক্কি সবসময়ই হতো। এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।'

কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানিয়েছে কি না—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, 'তারা বিপদে আছেন—এ রকম কোনো কথা আমাদের জানানো হয়নি।'

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা / কূটনীতিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার দাবি নাকচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের
  • নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net