Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’ ও ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 02:40 pm
Last modified: 28 January, 2026, 03:33 pm

Related News

  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’ ও ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 02:40 pm
Last modified: 28 January, 2026, 03:33 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাংলাদেশের 'এক নম্বর ক্রিমিনাল' ও 'গডফাদার' হিসেবে আখ্যায়িত করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধেও না, মির্জা আব্বাসের বিরুদ্ধেও না। স্পষ্ট কথা। আমরা এখানে যুবদল ছাত্রদল কারো বিরুদ্ধে না। আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্রদল হয়—তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা।' 

মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসীরুদ্দিন বলেন, 'আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস।'

গতকালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ তুলে তিনি বলেন, 'মির্জা আব্বাস সাহেবকে বলব, মারেন যত মারেন মারেন। আমরা ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন। তারপরও আমরা ১২ তারিখ পর্যন্ত কিছু বলব না। কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই।'

মির্জা আব্বাসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ ও দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, 'উনি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটের। সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন। এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে ওইখানে দুর্নীতি, চাঁদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ করেন মির্জা আব্বাস। ভিকারুননিসা নিয়ন্ত্রণ করেন, সিদ্ধেশ্বরী নিয়ন্ত্রণ করেন। এগুলা তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। ঢাকা-৮ আসনের বাসিন্দারা জানে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, 'আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলব... অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল! আরও অনেকগুলা গডফাদার নিয়ে... এই যে ঢাকা-১১-তে কি নাম যেন—কাইয়ুম কমিশনার। এমন কোনো জায়গা নাই যে সে দখল করে নাই। এই যে ইশরাক, এই জমিদার পুত্র ইশরাক ঢাকা-৬-এ। এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে।' 

মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা সিস্টেমের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি উনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে, আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ।'

তিনি বলেন, 'মির্জা আব্বাসের যে আমলনামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ... তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? তো এইজন্য আমি বলব, মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উনি ভালো মানুষ। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই।' 

'কিন্তু বাংলাদেশে উনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী... এগুলা উনাদের বন্ধ করতে হবে, দাঁড়াতে হবে। আমি এগুলার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েম, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব ইনশাআল্লাহ', যোগ করেন তিনি। 

নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, 'এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে। ভোট ১২ তারিখ আসার আগেই ইলেকশন কমিশন ভোট দিয়ে আছে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে?'

ছাত্রলীগের বিরুদ্ধে নিজের লড়াই-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'যারা বলে ৫ আগস্টের আগে আমি কোথায় ছিলাম, এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে, আমরা তাদের সাথে হাতও মিলাইতে চাই না, কোনো কিছু কাজ করতে চাই না। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বেয়াদব বলে। আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায়া বেয়াদব হইতে পারি, আমার বেয়াদব হতে সমস্যা নাই। শেখ হাসিনাও আমাদেরকে বেয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। তো একই সিস্টেম তো আছে এখনো।' 

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / মির্জা আব্বাস / ক্রিমিনাল / গডফাদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net