Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে জমা পড়েছে ৩৭ হাজার মতামত: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 06:00 pm
Last modified: 26 January, 2026, 06:06 pm

Related News

  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে, উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির 
  • শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান

‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে জমা পড়েছে ৩৭ হাজার মতামত: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, জনগণের এই অংশগ্রহণই প্রমাণ করে যে, দলের আসন্ন নির্বাচনি ইশতেহার হবে সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’। এটি জনগণের কণ্ঠস্বর, ভাবনা ও স্বপ্নের প্রতিফলন হবে।
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 06:00 pm
Last modified: 26 January, 2026, 06:06 pm
ফাইল ছবি: সংগৃহীত

জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনি ইশতেহার প্রণয়নের উদ্যোগ 'জনতার ইশতেহার' প্ল্যাটফর্মে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি মতামত জমা পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনি ইশতেহার প্রণয়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণের জন্য তিনি দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে www.janatarishtehar.org ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। এরপর দেশের সর্বস্তরের মানুষ দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত প্রদান করেছেন, যা জামায়াতকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তার দেওয়া তথ্যানুযায়ী, প্রাপ্ত মতামতগুলো জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক এবং অঞ্চল, শহর ও জেলাভিত্তিক বিভিন্ন ক্যাটাগরি থেকে এসেছে। লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও জমা পড়েছে, যা মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বাস্তব অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলেছে।

জামায়াত আমির বলেন, জনগণের এই অংশগ্রহণই প্রমাণ করে যে, দলের আসন্ন নির্বাচনি ইশতেহার হবে সত্যিকার অর্থেই 'জনতার ইশতেহার'। এটি জনগণের কণ্ঠস্বর, ভাবনা ও স্বপ্নের প্রতিফলন হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ এই জনমতের আলোকে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

জনতার ইশতেহার / জামায়াত আমির / ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে, উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির 
  • শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net