Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
‘সাইজ করার’ হুমকিতে মাঠ ছাড়বে না বিএনপি, রাজাকারদের ছাড় দেওয়ার সুযোগ নেই: ইশরাক হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 10:00 pm
Last modified: 25 January, 2026, 10:07 pm

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

‘সাইজ করার’ হুমকিতে মাঠ ছাড়বে না বিএনপি, রাজাকারদের ছাড় দেওয়ার সুযোগ নেই: ইশরাক হোসেন

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার কারণেই তারা নিবন্ধন ফেরত পেয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এক সাথে ছিলাম এবং আমরা উদারতা দেখিয়েছি। কিন্তু তারা সেই উদারতার সম্মান জানাচ্ছে না।
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 10:00 pm
Last modified: 25 January, 2026, 10:07 pm
ছবি: টিবিএস

জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, "ঢাকা শহরের সব প্রার্থীকে 'সাইজ করে দেওয়ার' যে বক্তব্য অত্যন্ত প্রচার হয়েছে, সেটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ওই প্রার্থী যদি বলতেন ঢাকা শহরের সব প্রার্থীকে হারিয়ে দিবেন বা পরাজিত করে দিবেন, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু 'সাইজ' শব্দটার অর্থ কী? তারা কি তাহলে ভায়োলেন্সের পথ খুঁজছে? আমরা তো আর ভেসে আসি নাই। আন্দোলন সংগ্রাম আমরাও করেছি।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "তারা যদি এখন আমাদের সাথে এ ধরনের একটা খেলা শুরু করতে চায়, সংঘাতে জড়াতে চায়, তাহলে আমরা সে বিষয়ে কোনো ছাড় দেব না। স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।"

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতির মো. সানাউল্লাহ হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে ইশরাক হোসেন বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার কারণেই তারা (জামায়াত) নিবন্ধন ফেরত পেয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এক সাথে ছিলাম এবং আমরা উদারতা দেখিয়েছি। কিন্তু তারা সেই উদারতার সম্মান জানাচ্ছে না। আমাদের জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং আমাদের প্রার্থীদের বিরুদ্ধে তারা এখন সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু আজকে যারা আমাদের প্রতিপক্ষ, তাদের রাজপথে সেভাবে দেখিনি। ফজরের আলো ওঠার আগে তারা একটা মিছিল করতো এবং দৌড় দিয়ে ঘরে ফিরে যেতো। গত ১৪ সালের পরে তাদেরকে রাজপথে আমরা দেখিনি। এটা হলো আমার অভিজ্ঞতা।"

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, "জাতীয় রাজনীতিতে আজকে যা অবস্থা, ধর্ম নিয়ে জামায়াতে ইসলামী বাড়াবাড়ি করছে। তারা বেইমানি করেছে বলেই বড় একটি ইসলামি দল চরমোনাই বেরিয়ে এসেছে। তারা মদিনা সনদ অনুযায়ী চলে না। জামায়াত আগে পেয়েছিল ৩টি আসন; আগামী নির্বাচনে তারা ২০টির বেশি আসন পাবে না।"

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আইনজীবীদের উদ্দেশে বলেন, "আইনজীবীরা প্রত্যেক বাড়িতে গিয়ে ইশরাক হোসেনের জন্য ভোট চাইবেন। দরকার হলে আমরা মক্কেলের কাছ থেকে মামলার ফিস কম নেব, তারপরও ধানের শীষে ভোট চাইব। যারা এদেশের মানুষের কাছে বেহেশতের নামে মিথ্যা কথা বলে ভোট চাচ্ছে, তারা মোনাফেক। বিএনপির আইনজীবীরা মার খেয়ে তাদেরকে বাঁচিয়েছে, অথচ এখন তারা আমাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়। দেশের মানুষ আগামী নির্বাচনে তাদেরকে দেখিয়ে দেবে।"

ঢাকা জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসীন মিয়া। সংগঠনটির সভাপতি আক্তার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল হোসেন এবং ঢাকা বারের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

ইশরাক / বিএনপি / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net