Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 05:20 pm
Last modified: 25 January, 2026, 06:48 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে

বন বিভাগ জানায়, শীতের তীব্রতা বাড়লে ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে খাদ্যের সন্ধানে হিমালয় গৃধিনী শকুনগুলো দক্ষিণ দিকে অর্থাৎ বাংলাদেশের সমতলে নেমে আসে।
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 05:20 pm
Last modified: 25 January, 2026, 06:48 pm
ছবি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সৌজন্যে

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গত কয়েক দিনে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় ১২টি হিমালয়ান বিপন্ন প্রজাতির বিশাল আকৃতির 'গৃধিনী শকুন' উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে কেবল ফেনী জেলা থেকেই উদ্ধার করা হয়েছে ৪টি শকুন।

উদ্ধারকৃত এই পাখিগুলোকে নিবিড় পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন (আইইউসিএন) পরিচালিত হবিগঞ্জের রেমা-কালেঙ্গা শকুন পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শকুনগুলোর মধ্যে ৪টি উদ্ধার করা হয়েছে ফেনী জেলার সোনাগাজী ও গশুরাম এলাকা থেকে। স্থানীয় বাসিন্দারা বিশাল আকৃতির এই পাখিগুলো দেখতে পেয়ে বন বিভাগকে খবর দিলে তারা দ্রুত ব্যবস্থা নেয়।

এছাড়া শনিবার (২৪ জানুয়ারি) একদিনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশ কিছু শকুন উদ্ধার করা হয়। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ১টি, ঝিনাইদহের মহেশপুর থেকে ১টি, কুমিল্লা থেকে ২টি এবং চট্টগ্রামের মিরসরাই ইপিজেড এলাকা থেকে ১টিসহ মোট ১২টি হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে।

ছবি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সৌজন্যে

বন কর্মকর্তা আবদুল্লাহ আল সাদিক বলেন, 'এই 'গৃধিনী শকুন'গুলো সাধারণ শকুনের তুলনায় অনেক বড়। এক একটির ওজন ১০ থেকে ১২ কেজি এবং উচ্চতা ৫ থেকে ৬ ফুট পর্যন্ত হয়। এদের ডানাও বিশাল আকৃতির।'

কেন এগুলো লোকালয়ে চলে আসছে—এমন প্রশ্নের জবাবে বন বিভাগ জানায়, শীতের তীব্রতা বাড়লে ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে খাদ্যের সন্ধানে হিমালয় গৃধিনী শকুনগুলো দক্ষিণ দিকে অর্থাৎ বাংলাদেশের সমতলে নেমে আসে। তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে এবং তীব্র খাদ্য সংকটে শকুনগুলো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে উড়তে না পেরে এরা দেশের বিভিন্ন এলাকায় মাটিতে আছড়ে পড়ে।

এই বিশাল আকৃতির পাখিগুলোকে দেখে অনেক সময় স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে অজ্ঞতাবশত স্থানীয়রা এগুলোকে মেরেও ফেলে। তবে এখন অনেক স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিক পাখিগুলোকে উদ্ধার করে বন বিভাগে খবর দিচ্ছে।

উদ্ধারের পর পাখিগুলোর ভাগ্যে কী ঘটে—জানতে চাইলে আবদুল্লাহ আল সাদিক বলেন, 'উদ্ধার হওয়া পাখিগুলোকে প্রথমে প্রয়োজনীয় খাবার ও সুচিকিৎসা দেওয়া হয়। যখন তারা পুনরায় ওড়ার শক্তি ফিরে পায়, তখন তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। শকুনদের পুনর্বাসনের জন্য আইইউসিএন-এর সহায়তায় দেশে বর্তমানে তিনটি বিশেষ কেন্দ্র রয়েছে—সাভার, দিনাজপুরের বীরগঞ্জ এবং হবিগঞ্জের রেমা-কালেঙ্গা।'

ছবি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সৌজন্যে

উল্লেখ্য, প্রতিকূল পরিবেশ ও বিষাক্ত ওষুধের প্রভাবে বাংলাদেশে শকুন এখন বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায়। পরিযায়ী এই হিমালয় গৃধিনী শকুনদের জীবন রক্ষায় বন বিভাগ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

শকুন / শকুন উদ্ধার / গৃধিনী শকুন / বন বিভাগ / বন কর্মকর্তা / বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net