Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
নিজস্ব ভবন হওয়ার আগ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম চলবে ভাড়া বাড়িতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 06:45 pm
Last modified: 22 January, 2026, 06:50 pm

Related News

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি
  • অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, শিক্ষার্থীদের উল্লাস
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • প্রস্তাবিত ‘স্কুলিং পদ্ধতি’ বাতিলের দাবিতে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব ভবন হওয়ার আগ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম চলবে ভাড়া বাড়িতে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ‘‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্প থেকে প্রাথমিকভাবে অর্থায়ন করা হবে। পরবর্তীতে সরকার নিশ্চয় এই বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখবে।’’
টিবিএস রিপোর্ট
22 January, 2026, 06:45 pm
Last modified: 22 January, 2026, 06:50 pm
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম প্রাথমিকভাবে ভাড়া বাড়িতে শুরু করা হবে। তবে শিগগিরই উপযুক্ত জায়গা খুঁজে নতুন সৃষ্টি করা এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপন করবে সরকার।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মাহবুবুল হক পাটওয়ারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এসব কথা জানান।

তিনি বলেন, '''ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। এখন এর কার্যক্রম শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন বা ক্যাম্পাস না হওয়া পর্যন্ত ভাড়াবাড়িতে কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় জনবলও নিয়োগ করা হবে।''

তিনি আরও বলেন, ''ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্প থেকে প্রাথমিকভাবে অর্থায়ন করা হবে। পরবর্তীতে সরকার নিশ্চয় এই বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখবে।''

মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ''মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই বিশ্ববিদ্যালয় স্থাপন, কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সব বিভাগ সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নেবে।''

Related Topics

টপ নিউজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি / নিজস্ব ভবন / ভাড়া বাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি
  • অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, শিক্ষার্থীদের উল্লাস
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • প্রস্তাবিত ‘স্কুলিং পদ্ধতি’ বাতিলের দাবিতে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net