Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
রাজশাহীতে সমর্থকরা আটকে রাখলেন স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতাকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:30 pm
Last modified: 20 January, 2026, 09:09 pm

Related News

  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • জাতীয় নির্বাচন: অল্পের জন্য কপাল পুড়লো যেসব প্রার্থীর
  • শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশদের রাজনীতিবিদ ও প্রার্থীদের সঙ্গে ছবি না তোলার নির্দেশ সিআইডি প্রধানের

রাজশাহীতে সমর্থকরা আটকে রাখলেন স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতাকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে বাড়িতে আটকে রাখেন তারই কর্মী-সমর্থকরা। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:30 pm
Last modified: 20 January, 2026, 09:09 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক শেষ পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে বাড়িতে আটকে রাখেন তারই কর্মী-সমর্থকরা। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সুলতানুল ইসলাম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে তা বৈধ ঘোষণা করা হয়।

বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত কর্মী-সমর্থকদের ঘেরাওয়ের মধ্যে ছিলেন সুলতানুল ইসলাম তারেক। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটকে দেওয়া হয়। সময় গড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তিনি ছোট ভাই সাইফুল ইসলামের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন পাঠান এবং ভিডিও কলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, দলের চেয়ারম্যানের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সুলতানুল ইসলাম তারেক বলেন, 'কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হলেও তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।'

যারা এতদিন তাকে সমর্থন দিয়েছেন, ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী-১ / প্রার্থী / ভিডিও কল / প্রার্থিতা প্রত্যাহার / সুলতানুল ইসলাম তারেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • জাতীয় নির্বাচন: অল্পের জন্য কপাল পুড়লো যেসব প্রার্থীর
  • শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশদের রাজনীতিবিদ ও প্রার্থীদের সঙ্গে ছবি না তোলার নির্দেশ সিআইডি প্রধানের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net