Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
নির্বাচনে কোনো প্রার্থীর টাকা বা খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 04:05 pm
Last modified: 18 January, 2026, 04:14 pm

Related News

  • পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর সরানো হলো গুলশানের ডিসিকেও
  • আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর সরানো হলো গুলশানের ওসিকে
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 

নির্বাচনে কোনো প্রার্থীর টাকা বা খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না। প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসলেও সেগুলো উদ্ধার করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 04:05 pm
Last modified: 18 January, 2026, 04:14 pm
সারদায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, একইসাথে পুলিশ সদস্যরা কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবে না।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোন প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোন ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করবে না। একইসাথে কোন প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবে না। দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন।'

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না। প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসলেও সেগুলো উদ্ধার করা হচ্ছে।

জঙ্গি ও চরমপন্থা আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে তবে তারা অন্যান্য দেশে অবস্থান করছে। এসব ফ্যাসিস্ট জঙ্গিগুলোকে ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে।'

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এবারের কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জন এবং বিগত বিভিন্ন ব্যাচের ৯ জনসহ মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ২৮তম বিসিএস-এর ১ জন, ৩৫তম বিসিএস-এর ৩ জন, ৩৬তম বিসিএস-এর ১ জন, ৩৭তম বিসিএস-এর ২ জন এবং ৪০তম বিসিএস-এর ২ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার 'বেস্ট প্রবেশনার' হয়েছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। 'বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড' পেয়েছেন সহকারী পুলিশ সুপার মেহদী আরিফ, 'বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ' হয়েছেন সহকারী পুলিশ সুপার সজীব হোসেন, 'বেস্ট হর্সম্যানশিপ' হয়েছেন সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দীন আহমেদ এবং 'বেস্ট শ্যুটার' হয়েছেন সহকারী পুলিশ সুপার সালমান ফারুক।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই প্রশিক্ষণার্থীরা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ থেকে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। তাঁরা এখন দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য পদায়িত হবেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / পুলিশ / নির্বাচন / প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর সরানো হলো গুলশানের ডিসিকেও
  • আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর সরানো হলো গুলশানের ওসিকে
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net