Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের দুইজনের পোড়া মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 05:25 pm
Last modified: 18 January, 2026, 05:38 pm

Related News

  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের দুইজনের পোড়া মরদেহ উদ্ধার

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, এটিই প্রথম নয়; এর আগেও এই পরিত্যক্ত ভবনটি থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 05:25 pm
Last modified: 18 January, 2026, 05:38 pm
ছবি: টিবিএস

ঢাকার সাভারের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও অজ্ঞাতনামা দুই জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র এক মাসের ব্যবধানে একই ভবন থেকে দ্বিতীয়বারের মতো মরদেহ উদ্ধার করা হলো।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় মরদেহ দুটির সন্ধান পায়। এরপরই পুলিশ মরদেহ দুটি উদ্ধারে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৪টা) নিহতদের নাম-পরিচয়, বয়স কিংবা লিঙ্গ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, 'আমরা এখনো মরদেহগুলোর পরিচয়, লিঙ্গ কিংবা বয়স শনাক্ত করতে পারিনি। সাধারণত আমরা অপরাধস্থলের আলামত (ক্রাইম সিন) নষ্ট করি না, তাই পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটের জন্য অপেক্ষা করছি। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।'

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, এটিই প্রথম নয়; এর আগেও এই পরিত্যক্ত ভবনটি থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধের আখড়ায় পরিণত হওয়া এই ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

তিনি আরও বলেন, 'আমরা ভবনটিকে পরিত্যক্ত না রেখে পুনরায় সচল করার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি, কারণ পরিত্যক্ত হওয়ায় এখানে অপরাধের সুযোগ তৈরি হচ্ছে। আজকের হত্যাকাণ্ডটি আজ ভোরের দিকে সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।'

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে এবং মরদেহগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ ডিসেম্বর সকালে একই কমিউনিটি সেন্টার থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এক মাসের মাথায় আবারও একই ভবন থেকে দুই জনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

সাভার / মরদেহ উদ্ধার / পুলিশ / অজ্ঞাত মরদেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net