Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটকে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে ছাত্রদল নেতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2026, 08:40 pm
Last modified: 14 January, 2026, 09:06 pm

Related News

  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • বগুড়ায় সরকারি কর্মচারীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে
  • বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
  • জামিন পেলেন স্ত্রী ও ৯ মাসের সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ‘ভালো বাপ, ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস’

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটকে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে ছাত্রদল নেতা

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
14 January, 2026, 08:40 pm
Last modified: 14 January, 2026, 09:06 pm
নারায়ণগঞ্জে আদালত পাড়ায় ময়মনসিংহের ছাত্রলীগ নেতা মো. সজীবকে আটক করায় আইনজীবীদের তোপের মুখে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা সজিব নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা নিয়ে ছাত্রদল নে-তাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
 
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।

এসময় ছাত্রদল নেতাকে ধাক্কাতে ধাক্কাতে আইনজীবী সমিতিতে নিয়ে যান বিএনপিপন্থী আইনজীবীরা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ আদালতে সজীব নামে এক ছাত্রলীগ নেতা যৌতুক মামলায় হাজিরা দিতে আসেন। এসময় তাকে আটক করার চেষ্টা করে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। 

এসময় সজীবের পক্ষে বিএনপিপন্থী আইনজীবী ও আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক রাজীব মন্ডল ছুটে এসে জোর করে সজীবকে ছাড়িয়ে নিয়ে যান। এ নিয়ে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
 
বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল বলেন, 'সানু আক্তার শান্তা নামে একটি মেয়ে সজিব নামে এক ছেলেকে এক লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারেন সানু আক্তার শান্তার পূর্বে আরও চারটি বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমানিল্য হলে সজিবের বিরুদ্ধে সানু আক্তার শান্তা বিভিন্ন ধারায় ঢাকা কোর্টে ৪টি ও নারায়ণগঞ্জ কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করেন।'
 
তিনি বলেন, 'সেই যৌতুক মামলায় সজিব নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। এসময় মেহেদী হাসান ফারহান সজিবকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাকে আইনজীবী সমিতি ভবনে নিয়ে প্রকৃত ঘটনা জানাই। এরপর সে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।'
 
তবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, 'সে ছাত্রলীগ করত আমাদের কাছে এটার যথেষ্ট প্রমাণ রয়েছে। তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন।'

তিনি আরও বলেন, 'সেইসঙ্গে তারা ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে দিয়ে উল্টো আমাকে হেনস্তা করেন এবং মারধর করার চেষ্টা করেন। পরে আমি আমার পরিচয় দিলে তারা আমাকে ছেড়ে দেন।'

Related Topics

টপ নিউজ

ছাত্রদল নেতা / ছাত্রলীগ নেতা / বিএনপিপন্থী আইনজীবী / তোপের মুখে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • বগুড়ায় সরকারি কর্মচারীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে
  • বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
  • জামিন পেলেন স্ত্রী ও ৯ মাসের সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ‘ভালো বাপ, ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস’

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net