Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নবম নন-ফিকশন বইমেলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 09:15 pm
Last modified: 10 January, 2026, 09:19 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী
  • টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন
  • গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নবম নন-ফিকশন বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, নব্বইয়ের দশকে বিনোদন সীমিত থাকায় জীবন ছিল বইকেন্দ্রিক। বর্তমান ইন্টারনেটের যুগে মেধা ও মননের বিকাশে বই পড়া ও আলোচনার কোনো বিকল্প নেই।
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 09:15 pm
Last modified: 10 January, 2026, 09:19 pm
ছবি: টিবিএস

বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে নবমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 'নন-ফিকশন বইমেলা-২০২৫'। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বছর মেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিচ্ছে। পাঠকরা মেলায় অংশ নেওয়া স্টলগুলো থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সূচনা বক্তব্যের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বণিক বার্তার সহকারী সম্পাদক ও বিশেষ সংবাদদাতা বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন, এই বইমেলায় কাহিনিনির্ভর সাহিত্য নয়, বরং চিন্তামূলক ও গবেষণাধর্মী বই স্থান পেয়েছে। চিন্তার চর্চা যত গভীর, একটি জাতির অগ্রগতি তত বিস্তৃত। কবিতা বা উপন্যাসের মতোই নন-ফিকশন বইও গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, নব্বইয়ের দশকে বিনোদন সীমিত থাকায় জীবন ছিল বইকেন্দ্রিক। বর্তমান ইন্টারনেটের যুগে মেধা ও মননের বিকাশে বই পড়া ও আলোচনার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, বণিক বার্তার এই আয়োজনটি অত্যন্ত ব্যতিক্রমী ও উদ্ভাবনী। আমাদের শহীদদের স্মৃতি ও আজাদির লড়াইয়ের বয়ানকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে সুস্থ ধারার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন বাড়ানো জরুরি।

অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলেন, এই মেলায় প্রকাশকদের কোনো খরচ না থাকার বিষয়টি ইতিবাচক। আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্র নিজ উদ্যোগে এমন আয়োজন করলেও আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে এই চর্চা এখনও গড়ে ওঠেনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হকসহ বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / বইমেলা 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী
  • টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন
  • গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net