Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে জাপা প্রার্থীর মনোনয়নপত্র ‘গায়েব’ করার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 08:05 pm
Last modified: 03 January, 2026, 08:12 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে মনোয়ন পেতে বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে জাপা প্রার্থীর মনোনয়নপত্র ‘গায়েব’ করার অভিযোগ

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরা বিষয়টি অস্বীকার করেন।
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 08:05 pm
Last modified: 03 January, 2026, 08:12 pm
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেসমীন নূর বেবীর মনোনয়নপত্র জমা নিয়েও তা 'গায়েব' করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রার্থী।

লিখিত অভিযোগে জেসমীন নূর বেবী উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যেই তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন। তবে জমা দেওয়ার পর প্রাপ্তি স্বীকারপত্র (রিসিভ কপি) চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা তা পরে দেবেন বলে জানান। একই সঙ্গে বেবীসহ আরও চারজন প্রার্থীকে কক্ষ থেকে বের করে দিয়ে অন্য এক স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি মেহেদী হাসান পলাশকে ডেকে নিয়ে একান্তে আলাপ শুরু করেন তিনি।

জাতীয় পার্টির এই প্রার্থীর দাবি, ওই সময় তার মনে সন্দেহ জাগে। পরদিন তার একজন প্রতিনিধি রিসিভ কপির জন্য গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান যে, জেসমীন নূর বেবী কোনো মনোনয়নপত্র বা কাগজপত্র জমা দেননি। তবে বেবী দাবি করেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্রসহ সকল কাগজপত্র জমা দেওয়ার ভিডিওচিত্র ও ছবি তার কাছে সংরক্ষিত আছে।

এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরা বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, 'জাতীয় পার্টির প্রার্থী নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে আমার কক্ষে এসেছিলেন। তখন তিনি জানান যে তার কিছু কাগজপত্র আসা বাকি আছে এবং জমাদানের সিরিয়াল দিয়েছেন। সে সময় তার হাতে কিছু কাগজপত্র থাকলেও সেখানে মূল মনোনয়নপত্র ছিল না। পরবর্তীতে নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ায় তার মনোনয়ন আর গ্রহণ করা সম্ভব হয়নি।'

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেসমীন নূর বেবীর অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বা ভিডিওচিত্রের সত্যতা পাওয়া গেলে কমিশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Related Topics

টপ নিউজ

মনোনয়ন / জাতীয় পার্টি / ব্রাহ্মণবাড়িয়া-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • সংরক্ষিত নারী আসনে মনোয়ন পেতে বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net