Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
ভারতের সাথে 'গোপন' বৈঠকের খবর অস্বীকার জামায়াত আমিরের, বললেন 'বিভ্রান্তিকর'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 11:50 am
Last modified: 01 January, 2026, 12:16 pm

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান

ভারতের সাথে 'গোপন' বৈঠকের খবর অস্বীকার জামায়াত আমিরের, বললেন 'বিভ্রান্তিকর'

জামায়াতের আমীর বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তখন ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে বাসায় আসেন।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 11:50 am
Last modified: 01 January, 2026, 12:16 pm
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ফাইল ছবি: ইউএনবি

ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর আমীরের গোপন বৈঠক হয়েছে—এমন অভিযোগ তুলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। প্রকৃত বিষয় না জেনে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমীর।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড প্রফাইল থেকে এ সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন আমীর ড. শফিকুর রহমান।

তিনি তার পোস্টে জানান, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে জামায়াতের আমীর বলেন, 'গতকাল রয়টার্সের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন—ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ, সেহেতু তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না।'

এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাদের সঙ্গেও তার স্বাভাবিক কথাবার্তা হয়।

জামায়াতের আমীর বলেন, ওই সাক্ষাতের সময় তিনি তাদের জানান—যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের বিষয়ে প্রকাশ্যভাবে জানানো হয়েছে এবং ভারতের কূটনীতিকদের এই সাক্ষাৎও প্রচার করা হবে। তবে তখন তারা সেটি প্রকাশ্যে না আনার জন্য অনুরোধ করেন। তিনি তাদের স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যখনই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে, তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে। এতে গোপনীয়তার কিছু নেই।

তিনি আরও বলেন, 'আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় গণমাধ্যম ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই।'

ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এবং যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জামায়াতের আমীর।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / জামায়াতের আমীর / ড. শফিকুর রহমান / ভারতের সঙ্গে গোপন বৈঠক / নিন্দা / বিভ্রান্তিকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net