Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
জামায়াত নির্ভরযোগ্য মিত্র না, সমঝোতায় গেলে কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে: সামান্তা শারমিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2025, 11:40 am
Last modified: 28 December, 2025, 11:44 am

Related News

  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর

জামায়াত নির্ভরযোগ্য মিত্র না, সমঝোতায় গেলে কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে: সামান্তা শারমিন

টিবিএস রিপোর্ট
28 December, 2025, 11:40 am
Last modified: 28 December, 2025, 11:44 am
ছবি: সামান্তা শারমিনের ফেসবুক থেকে নেয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, দলটির রাজনৈতিক অবস্থান বা দর্শনের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা সমঝোতায় গেলে এনসিপিকে 'কঠিন মূল্য' চুকাতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, 'সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন—জামায়াতের জুলাইয়ের স্পিরিট ও বাংলাদেশকে নিয়ে পরিকল্পনার সঙ্গে একমত হলে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির এত দিনের অবস্থান অনুযায়ী, তার মূলনীতি ও রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা।'

তিনি উল্লেখ করেন, বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা 'সেকেন্ড রিপাবলিক'কে কেন্দ্র করেই এনসিপি গড়ে উঠেছে। ফলে যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত হলো এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান।

সামান্তা বলেন, 'আমার বর্তমান অবস্থান পার্টির গত দেড় বছরের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিআর আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামায়াত। ফলত এনসিপির আহবায়ক বলেছিলেন, "যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়।" তাই জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেয়ার ঘোষণা দেয়া হয় আহবায়কসহ একাধিক বরাতে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি—এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহবান করা হয়।' 

জামায়াতের বিরোধিতা মানেই বিএনপির সমর্থন নয়—এমনটি স্পষ্ট করে তিনি বলেন, 'জামায়াতের সাথে জোট করার সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না। বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি এবং নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি।'

'বিএনপি-জামায়াতের যেকোনোটির সাথে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে,' যোগ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / সামান্তা শারমিন / জোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net