Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা নির্বাচনী ব্যয় তহবিল সংগ্রহ, বিস্তারিত হিসাব দিলেন তাসনিম জারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2025, 09:35 am
Last modified: 25 December, 2025, 09:40 am

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা নির্বাচনী ব্যয় তহবিল সংগ্রহ, বিস্তারিত হিসাব দিলেন তাসনিম জারা

তহবিল সংগ্রহের বিস্তারিত হিসাব তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
টিবিএস রিপোর্ট
25 December, 2025, 09:35 am
Last modified: 25 December, 2025, 09:40 am
ছবি: সংগৃহীত

মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা নির্বাচনী ব্যয় তহবিল সংগ্রহ করেছেন ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী ডা. তাসনিম জারা। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি এ তহবিল সংগ্রহ করেন।

একই সঙ্গে তহবিল সংগ্রহের বিস্তারিত হিসাব তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।

গতকাল রাতে ফেসবুক পোস্টে তিনি জানান, 'আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ লাখ টাকা আপনারা মাত্র ২৯ ঘণ্টায় পূরণ করে ফেলেছেন। আপনাদের এই অভূতপূর্ব সাড়া পুরানো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না।'

পোস্টে তিনি আরও লেখেন, 'এখন শুরু হচ্ছে আসল লড়াই। অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে ১০ থেকে ৫০ কোটি টাকা খরচ করবেন। অনেকে বলেন টাকা দিয়ে ভোট কেনা যায়। কিন্তু তারা একটি বিষয় ভুলে গেছেন, আমাদের সাথে আছেন আপনারা, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের পয়সাও খরচ করতে রাজি।'

পরে আরেকটি ফেসবুক পোস্টে নির্বাচনী ব্যয় মেটাতে কে কোন মাধ্যমে কত টাকা পাঠিয়েছেন তার ট্রানজেকশন আইডিসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ডা. তাসনিম জারা। 

পোস্টে তিনি লিখেছেন, 'প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের দেয়া প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে দিবো।' 

'আজ সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বিকাশের মাধ্যমে প্রাপ্ত সব অনুদানের লাইন–বাই–লাইন হিসাব প্রকাশ করছি। এই ডকুমেন্টে তারিখ, সময়, ট্রানজ্যাকশন আইডি এবং টাকার অঙ্কসহ সব কিছু বিস্তারিত দেওয়া আছে।'

'ডকুমেন্টের লিঙ্ক: https://docs.google.com/spreadsheets'

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কয়েকজন  প্রার্থী নির্বাচনী ব্যয় জোগাড় করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা দেওয়ার আহ্বান জানান।

ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী ডা. তাসনিম জারা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. তাজনূভা জাবীন এবং সিরাজগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী দিলশানা পারুল নির্বাচনী ব্যয় মেটাতে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে অর্থ সহায়তা চেয়ে স্ট্যাটাস দেন। এতে কেউ কেউ জনগণের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো সংসদ নির্বাচনে প্রার্থীদের এভাবে প্রকাশ্যে ক্রাউড ফান্ডিং করতে দেখা যায়নি। তবে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পর একবার ক্রাউড ফান্ডিং করেছিল। এর আগে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আদালতের দেওয়া জেল ও জরিমানার রায়ের পর তার দল সারা দেশের সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল বলে জানা যায়। 

Related Topics

টপ নিউজ

ডা. তাসনিম জারা / এনসিপি / ক্রাউড ফান্ডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net