Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আমরা 'এরা অব মার্ডারে' প্রবেশ করেছি, মত প্রকাশ তো অনেক দূরে: মাহফুজ আনাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 03:00 pm
Last modified: 22 December, 2025, 06:57 pm

Related News

  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির
  • ‘আমার সৌভাগ্য যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে': মাহফুজ আনাম
  • আমরা গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও সুশাসন চাই: মাহফুজ আনাম
  • প্রথম আলো অফিসে হামলা ও অগ্নিসংযোগ: আরও ২ জন কারাগারে, মোট গ্রেপ্তার ৩৪

আমরা 'এরা অব মার্ডারে' প্রবেশ করেছি, মত প্রকাশ তো অনেক দূরে: মাহফুজ আনাম

মাহফুজ আনাম বলেন, ‘সোস্যাল মিডিয়াতে একটা ভিডিওতে দেখা গেছে যে, হামলাকারীরা বলছে, ডেইলি স্টার এবং প্রথম আলোর সাংবাদিকদের ঘরে ঘরে গিয়ে হত্যা করতে হবে। এটা কাকতালীয় ঘটনা না। এটা মারডারাস।’
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 03:00 pm
Last modified: 22 December, 2025, 06:57 pm
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা কাকতালীয় নয় এটা 'খুনের চেষ্টা' বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

তিনি বলেন, 'আগুনের পরবর্তীকালের কয়েকটা কথা আমি বলি। সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে দেখা গেছে যে, তারা [হামলাকারীরা] বলছে, "ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক, তাদের ঘরে-ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে।" জানিনা আপনারা দেখেছেন কিনা। সো, এটা যে একটা কাকতালীয় ঘটনা ঘটেছে তা না। এটা মার্ডারাস (murderous)।'

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত 'মব ভায়োলেন্স' বিরোধী এক প্রতিবাদ সভায় ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এসব কথা বলেন।

মাহফুজ আনাম বলেন, প্রথম দিকে আমি অতটা সচেতন ছিলাম না, আমার প্রায় ২৬-২৭ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এমন যদি হতো তারা (হামলাকরীরা) শুধু ডেইলি স্টারকে ঘৃণা করতো এবং বলতো যে এই সাংবাদিক তোদের সাথে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা। আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো। কিন্তু তারা সেই ২৬-২৭ জনকে ছাদে আটকে রেখেছিল এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে কাছে আসতে দেয়নি।

তিনি বলেন, এর অর্থ দাঁড়ায়, তারা শুধু ভবনে আগুন দিতে চায়নি, তারা ডেইলি স্টারের কর্মীদেরও হত্যা করতে চেয়েছিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একমত হয়ে তিনি বলেন, 'আমাদের শুধু প্রতিক্রিয়া দেখালেই চলবে না, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং এর জবাব দিতে হবে। আমরা "এরা অব মার্ডারে" প্রবেশ করেছি। মত প্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের।'

উপস্থিত সবার উদ্দেশ্যে মাহফুজ আনাম বলেন, 'আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে অাপনারা থাকবেন।'

Related Topics

টপ নিউজ

ডেইলি স্টার / সম্পাদক / মাহফুজ আনাম / প্রথম আলো-ডেইলি স্টারে হামলা / এরা অব মার্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির
  • ‘আমার সৌভাগ্য যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে': মাহফুজ আনাম
  • আমরা গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও সুশাসন চাই: মাহফুজ আনাম
  • প্রথম আলো অফিসে হামলা ও অগ্নিসংযোগ: আরও ২ জন কারাগারে, মোট গ্রেপ্তার ৩৪

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net