Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় উস্কানির পেছনে কারা, তদন্ত করে প্রকাশের দায়িত্ব সরকারের: আইরিন খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 01:00 pm
Last modified: 22 December, 2025, 01:08 pm

Related News

  • এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ একসঙ্গে এগিয়ে নিতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় উস্কানির পেছনে কারা, তদন্ত করে প্রকাশের দায়িত্ব সরকারের: আইরিন খান

আইরিন বলেন, 'আমরা যারা সাহস করে কথা বলছি এবং প্রতিবাদ করছি, মূলত আমাদের বিরুদ্ধেই এই আক্রোশ ঝাড়া হচ্ছে এবং উস্কানি দেওয়া হচ্ছে।'
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 01:00 pm
Last modified: 22 December, 2025, 01:08 pm
আইরিন খান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনাগুলোর মূল উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমকে ভয় দেখানো। তিনি সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানান।

হামলার ঘটনাগুলোকে উস্কানি হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন, 'এটি একটি উস্কানি এবং এই উস্কানির পেছনে আসলে কারা রয়েছে তা তদন্ত করে প্রকাশ করার দায়িত্ব সরকারের।'

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত 'মব ভায়োলেন্স' বিরোধী এক প্রতিবাদ সভায় আইরিন খান এসব কথা বলেন।

আইরিন বলেন, 'আমরা যারা সাহস করে কথা বলছি এবং প্রতিবাদ করছি, মূলত আমাদের বিরুদ্ধেই এই আক্রোশ ঝাড়া হচ্ছে এবং উস্কানি দেওয়া হচ্ছে। আর সেই কারণেই আমি হাদি হত্যাকাণ্ড এবং সংবাদমাধ্যমগুলোর ওপর হামলার ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাই।'

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ওসমান হাদিকে দিনদুপুরে হত্যা করা হয়েছে যেন আমাদের সবার মধ্যে একটি ভীতি সৃষ্টি হয়।'

শীর্ষস্থানীয় দুই সংবাদপত্রের ওপর হামলার সমালোচনা করে তিনি বলেন, 'জনগণের ক্ষোভকে (গণরোষ) একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে যেভাবে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এর মাধ্যমে গণমাধ্যমে কর্মরত সবাইকে ভীত করে তোলার চেষ্টা করা হয়েছে।'

আসন্ন নির্বাচনের আগে হাতে থাকা অল্প সময়ের মধ্যে সুশীল সমাজ এবং বিশেষ করে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের এই বিশেষ দূত। তিনি বলেন, 'এই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সুষ্ঠু, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে চায়, তবে তাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।'

Related Topics

টপ নিউজ

আইরিন খান / উস্কানি / প্রথম আলো / ডেইলি স্টার / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ একসঙ্গে এগিয়ে নিতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net