Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
শরিকদের সঙ্গে মতবিরোধ মেটানোর উদ্যোগ বিএনপির

বাংলাদেশ

আকরাম হোসেন
14 December, 2025, 10:10 am
Last modified: 14 December, 2025, 10:14 am

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

শরিকদের সঙ্গে মতবিরোধ মেটানোর উদ্যোগ বিএনপির

আসন চূড়ান্ত করার আগে প্রতিটি শরিক দলের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকে বসবে বিএনপি।
আকরাম হোসেন
14 December, 2025, 10:10 am
Last modified: 14 December, 2025, 10:14 am

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে সৃষ্ট মতবিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতা আগামী ১৮ ডিসেম্বর চূড়ান্ত করা হবে।

আসন চূড়ান্ত করার আগে প্রতিটি শরিক দলের সঙ্গে 'ওয়ান টু ওয়ান' বৈঠকে বসবে বিএনপি। ১৯ বা ২০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আসন সমঝোতার ঘোষণা আসতে পারে।

শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে মূলত দুটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। প্রথমত, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখা এবং দ্বিতীয়ত, মিত্রদের সঙ্গে আসন বণ্টন।

নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে বলে মনে করছে বিএনপি ও শরিক দলগুলো। বিভিন্ন প্রশ্ন ও বিভ্রান্তির কারণে দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে। রাজনীতিতে মেরুকরণ বাড়ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার ওপর জোর দেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "আমরা কারও সঙ্গে জোট করিনি। তবে আমরা কমিটমেন্ট করেছিলাম—যারা যুগপৎ আন্দোলনে থাকবে, আগামী দিনে সরকারে গেলেও তাদের নিয়ে চলব। এখন অনেকে নির্বাচন করতে চাচ্ছেন। কিন্তু এবার ধানের শীষ ছাড়া নির্বাচন করা খুবই কঠিন হবে। তারপরও শরিকদের আমরা কিছু আসন ছাড় দেব।"

জানা গেছে, বৈঠকে যুগপৎ আন্দোলনে থাকা ৩৫টির বেশি দল ও জোটের শীর্ষ নেতারা অংশ নেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মিত্র দলগুলোর সঙ্গে কোনো বৈরিতা রাখতে চায় না দলটি। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সে কারণে ঘোষিত কয়েকটি আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করা হতে পারে। কিশোরগঞ্জ-৫ এবং নড়াইল-২সহ কিছু আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবার যেসব শরিককে সরাসরি আসনে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের সংসদের উচ্চকক্ষে নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বিএনপি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক টিবিএসকে বলেন, "শরিকদের সঙ্গে খোলামেলা পরিবেশে আলোচনা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে আমাদের অবদানের কথা বলেছি এবং তার মূল্যায়নের দাবি জানিয়েছি। আসন সমঝোতা নিয়ে অনৈক্য ও বিভাজন যাতে আর না বাড়ে, সে বিষয়েও আলোচনা হয়েছে।" বিএনপির সঙ্গে মিত্রদের যে দূরত্ব তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / আসন বণ্টন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net