Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আইজিপিকে অপসারণের দাবিতে এবার পুলিশ সদর দপ্তর ঘেরাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 04:55 pm
Last modified: 11 December, 2025, 05:15 pm

Related News

  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি
  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি

আইজিপিকে অপসারণের দাবিতে এবার পুলিশ সদর দপ্তর ঘেরাও

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ৪৫ মিনিট সেখানে অবস্থানের পর বিকাল সোয়া ৪টায় সেখান থেকে চলে যান।’
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 04:55 pm
Last modified: 11 December, 2025, 05:15 pm
ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ, গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবার পুলিশ সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনে যান।

এ সময় পুলিশ সদর দপ্তরের সামনের সড়কের দুই পাশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় বাহিনীটির সদস্যরা। তখন সেখানে তুমুল উত্তেজনা দেখা দেয়। এরপর কোনো কর্মসূচি ঘোষণা ছাড়াই বিকাল সোয়া ৪টার দিকে তারা সেখান থেকে চলে যান।

বিক্ষোভকারীরা জানান, বিএনপি নেতা নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু হত্যাকাণ্ডে বর্তমান আইজিপি বাহারুল আলমের সংশ্লিষ্টতা রয়েছে। তাই তাকে অপসারণ, গ্রেপ্তার ও বিচার করতে হবে।

ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, 'বিকাল সাড়ে ৩টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ৪৫ মিনিট সেখানে অবস্থানের পর বিকাল সোয়া ৪টায় সেখান থেকে চলে যান।'

এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

সম্প্রতি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম আসে। এরপর থেকেই পিন্টু হত্যার বিচার চেয়ে আইজিপিকে অপসারণ ও শাস্তির দাবি করে আসছে তার পরিবার ও শহীদ পিন্টু স্মৃতি সংসদ।

Related Topics

টপ নিউজ

আইজিপি / অপসারণ / পুলিশ সদর দপ্তর ঘেরাও / বাহারুল আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি
  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net