Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
৩ উপদেষ্টার অপসারণের দাবি, নাম প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে: জামায়াতের নায়েবে আমীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 November, 2025, 02:10 pm
Last modified: 14 November, 2025, 02:14 pm

Related News

  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর
  • জনগণ হাসিনাকে তাড়িয়েছে, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে: সরকারকে শফিকুর রহমান

৩ উপদেষ্টার অপসারণের দাবি, নাম প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে: জামায়াতের নায়েবে আমীর

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনুসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি।
টিবিএস রিপোর্ট 
14 November, 2025, 02:10 pm
Last modified: 14 November, 2025, 02:14 pm
ফইল ছবি: বাসস

তিনজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে এবং ভুল তথ্য দিয়ে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

তাহের বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনুসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি। তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তাহের এ মন্তব্য করেন। 

তিনি বলেন, "ইতোমধ্যে প্রশাসনে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই বিশেষ দলের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।" 

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ঐকমত্য কমিশনের অনেক সুপারিশ মানা হয়নি উল্লেখ করে তিনি বলেন, "সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে একোমডেট করার জন্য, চারটা ভিন্ন ভাগে গণভোটের প্রশ্নগুলোকে বিভাজিত করেছেন; যা সুস্পষ্টভাবে জটিল, অপ্রচলিত এবং বেআইনিভাবে একটি দলকে বিশেষ সুবিধা দেয় ।"

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অধ্যাদেশের পরিবর্তে আদেশ জারি করায় তাহের সরকারকে সাধুবাদ জানান। 

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে 'সাশ্রয়ী' হবে শীর্ষক প্রধান উপদেষ্টার যুক্তিকে 'খোঁড়া যুক্তি' উল্লেখ করে তাহের বলেন, এ মন্তব্যের কোনো যথার্থতা নেই। জনগণের স্বার্থেই দেশের বাজেট। 

তিনি বলেন, যদি গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়, তাহলে গণভোটের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সেই সঙ্গে সংস্কার-সংক্রান্ত মূল ইস্যুটিও প্রশ্নবিদ্ধ হতে পারে এবং কার্যত গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, "আমরা আবারও পুনর্ব্যক্ত করছি- এখনও সময় আছে। প্রধান উপদেষ্টা গণভোটের তারিখ পৃথকভাবে নতুন করে ঘোষণা করবেন এবং সেই গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।"

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / নায়েবে আমীর / সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের / ৩ উপদেষ্টা / অপসারণ / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর
  • জনগণ হাসিনাকে তাড়িয়েছে, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে: সরকারকে শফিকুর রহমান

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net