Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
29 June, 2026, 10:10 am
Last modified: 29 June, 2026, 10:10 am

Related News

  • অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • বিগত ১০–১৫ বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ঐতিহাসিক উন্নতি’ হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে জামায়াত
  • ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে।’
টিবিএস রিপোর্ট 
29 June, 2026, 10:10 am
Last modified: 29 June, 2026, 10:10 am
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতের ৯৩ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার সংসদে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ছবি: স্ক্রিনগ্র্যাব

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা থেকে শুরু করে বর্তমান রাজনীতিতে জামায়াতে ইসলামীর 'সুবিধাবাদী অবস্থানের' তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতের ৯৩ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার সংসদে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও সেখানে শরিয়াহ আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার নেই।'

তিনি প্রশ্ন তোলেন, 'তাহলে জামায়াত আসলে কেমন ইসলামী দল?'

বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ জামায়াতের রাজনৈতিক ইতিহাস, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে চলমান বিতর্কেরও জবাব দেন।

জামায়াতকে একটি 'আন্তর্জাতিক সংগঠনের শাখা' হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দলটির নামের সঙ্গে ইসলাম থাকলেও তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্র বা শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি নেই।'

জামায়াতের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতসংক্রান্ত দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ইশতেহারে শুধু মাদরাসা শিক্ষার আধুনিকায়নের কথা বলা হয়েছে, অথচ দেশের অধিকাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন করে।'

দলটির অতীত ইতিহাস তুলে ধরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে।'

মুক্তিযুদ্ধ চলাকালে গভর্নর এ এম মালেকের মন্ত্রিসভায় জামায়াত নেতাদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, 'স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ পেয়ে দলটি পুনর্গঠিত হয় এবং পরে বিভিন্ন সময় সুবিধাবাদী রাজনৈতিক জোটে যুক্ত হয়।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে পরিস্থিতির অবনতি হয়নি, বরং আগের তুলনায় উন্নতি হয়েছে। তিনি বলেন, 'এখন থানায় মামলা নিতে কোনো রাজনৈতিক নির্দেশ বা সুপারিশের প্রয়োজন হয় না।'

সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিটি ক্ষেত্রেই পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করেছে, চার্জশিট দিয়েছে এবং বিচার প্রক্রিয়ায় সহায়তা করছে। সমাজে অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে।' এছাড়া, মাদক ও জুয়া দমনে আধুনিক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সালাহউদিন আহমদ।

৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঋণনির্ভর বাজেটের সমালোচনা নাকচ করে তিনি বলেন, 'বিশ্বের প্রায় সব দেশই উন্নয়ন কার্যক্রমে দেশীয় ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করে। সরকার রাজস্ব ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর নীতি অনুসরণ করছে।'

একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজের মতো বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া, সংসদে ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে ওঠা বিতর্কেরও কড়া জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে প্রায় ১০ হাজার ৫২৭ কোটি টাকা 'রাজনৈতিক বিবেচনায় ঋণ হিসেবে ছাড় করা হয়েছে' বলে তিনি আগেও যে দাবি করেছিলেন, অডিট প্রতিবেদনে তার সত্যতা মিলেছে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের বিপুল পরিমাণ শেয়ার নামমাত্র মূল্যে বিক্রির দালিলিক প্রমাণও তার কাছে রয়েছে বলে সংসদকে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / সালাহউদ্দিন আহমদ / জামায়াতে ইসলামী / জাতীয় সংসদ / একাত্তর / স্বাধীনতা / নির্বাচনী ইশতেহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • বিগত ১০–১৫ বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ঐতিহাসিক উন্নতি’ হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে জামায়াত
  • ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net