Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক?’: আইজিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2025, 05:30 pm
Last modified: 01 November, 2025, 05:49 pm

Related News

  • কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না; অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী: আইজিপি
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
  • আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক?’: আইজিপি

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, মানুষের মধ্যে কতটুকু ঘৃণা আর ক্রোধ সঞ্চারিত হলে পুলিশ থানা ছেড়ে পালায়। এমনটা ১৫০ বছরে হয়নি বলে মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
01 November, 2025, 05:30 pm
Last modified: 01 November, 2025, 05:49 pm
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ছবি: বাসস

পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পুলিশপ্রধান হিসেবে তার এক বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ''গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেই সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু করতে হয়েছে। আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, 'উনি কি আমাদের লোক?' ধারাবাহিকভাবে এমন কথা শুনতে হয়।''

শনিবার (১ নভেম্বর) রাজধানী ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে 'বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়'- শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বাহারুল আলম।

যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি।

রাজনৈতিক সরকারই দেশ চালাবে এবং তারাই অভিভাবক উল্লেখ করে আইজিপি বলেন, 'উনারাই (রাজনৈতিক সরকার) তো আমাদের অভিভাবক, আমি মনে করি; সে জায়গাটায় কেন আমি যেতে পারছি না এবং সে ভয় থেকেই আমরা (পুলিশ) বলি, আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটা ইনডিপেনডেন্ট বডির আন্ডারে (স্বাধীন বিভাগের অধীন) আমাকে নিয়ে যান, ওই ভয় থেকেই; ওই আস্থাটা কেন আমি পাচ্ছি না যে ওনারাই করবেন। ওনারা দেশ চালাবেন, কিন্তু ওনারা কোনো প্রভাব বিস্তার করবেন না, সে জায়গাটায় কবে যাব আমি?'

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, মানুষের মধ্যে কতটুকু ঘৃণা আর ক্রোধ সঞ্চারিত হলে পুলিশ থানা ছেড়ে পালায়।
এমনটা ১৫০ বছরে হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ও পুলিশকে পালাতে হয়নি উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, 'এত বড় একটা যুদ্ধ, তার মধ্যেও তো আমাদের পালাতে হয়নি। কেন জুলাই-আগস্টে আমাদের পালাতে হলো? কী পরিমাণ ঘৃণার সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে, আমরা কীভাবে ব্যবহৃত হয়েছি গত ১৫ বছর; এই জায়গাটাতে আমার মনে হয়, আত্মানুসন্ধান করি।'

তিনি আশা করেন, আগামীতে রাজনৈতিক দলগুলো পুলিশকে এ থেকে বের করে নিয়ে আসবে।

পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বাহারুল আলম বলেন, 'মামলা তদন্তের ক্ষেত্রে, গ্রেপ্তারের ক্ষেত্রে আমার কাছে যেন কোনো নির্দেশনা না আসে।' 

বিধান অনুযায়ী পুলিশ বাহিনীকে পরিচালনার স্বাধীনতা দেওয়ার দাবিও জানান তিনি।

এ ছাড়াও পুলিশের ওপর সরকারের কর্তৃত্ব কমানোর দাবিও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

আইজিপি / পুলিশ বাহিনী / বাহারুল আলম / রাজনৈতিক প্রভাব / কার্যনির্বাহী বিভাগের প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না; অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী: আইজিপি
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
  • আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net