Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
লোকোমোটিভ সংকটে কমছে রেলওয়ের লাভজনক পণ্য পরিবহন সেবা 

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
07 December, 2025, 01:40 pm
Last modified: 07 December, 2025, 01:38 pm

Related News

  • লোকোমোটিভ সংকটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় কনটেইনার পরিবহনে স্থবির অবস্থা
  • পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান, বেসরকারি খাতে ছাড়ার চিন্তা রেলওয়ের
  • ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ২ বিভাগের রেল যোগাযোগ বন্ধ
  • টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত, আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল

লোকোমোটিভ সংকটে কমছে রেলওয়ের লাভজনক পণ্য পরিবহন সেবা 

কর্মকর্তাদের তথ্যমতে, দেশের আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর থেকে আগে একমাসে ১২০টির বেশি কনটেইনার ট্রেন ঢাকার পথে চলাচল করত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০-৬০টিতে—অর্থাৎ, অর্ধেকেরও নিচে।
জোবায়ের চৌধুরী
07 December, 2025, 01:40 pm
Last modified: 07 December, 2025, 01:38 pm
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস/ফাইল

বাংলাদেশ রেলওয়ের লাভজনক মালবাহী পরিবহন খাত দ্রুত সংকুচিত হচ্ছে। কার্যকর লোকোমোটিভের তীব্র সংকটের কারণে একের পর এক গ্রাহক ও রাজস্ব হারাচ্ছে প্রতিষ্ঠানটি।

চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় মালবাহী ট্রেন কমিয়ে আনা হয়েছে। ফলে তুলনামূলক সাশ্রয়ী ও নিরাপদ এ পরিবহন ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।

কর্মকর্তাদের তথ্যমতে, দেশের আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর থেকে আগে একমাসে ১২০টির বেশি কনটেইনার ট্রেন ঢাকার পথে চলাচল করত। তবে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০-৬০টিতে—অর্থাৎ, অর্ধেকেরও নিচে।

কমছে সেবাদান 

রেলওয়ের হিসাব বলছে, ২০২১-২২ অর্থবছরে ৪,২৭৩টি পণ্যবাহী ট্রেন চলেছিল। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৩,৩৮৭টিতে দাঁড়ায়। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে সার্ভিস দিয়েছে ২,২৮৫টি ট্রেন। এর মধ্যে কনটেইনার পরিবহন হয়েছে ১,১৭৫টিতে, জ্বালানি ৮৮১টিতে এবং খাদ্য ও অন্যান্য ক্ষেত্রে সার্ভিস দিয়েছে ২৯টি ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশনস) মো. শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যাত্রী পরিবহনে ভর্তুকি দিতে হয়, তবে পণ্য পরিবহন খাত লাভজনক। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ট্রেন সংখ্যা কমাতে হচ্ছে। অনেক সময় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হলে পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন সরিয়ে সেখানে দিতে হয়, এতে পণ্য পৌঁছাতে দেরি হয়।"

লোকোমোটিভের তীব্র সংকট 

বর্তমানে রেলওয়ের বহরে ২৮১টি লোকোমোটিভ থাকলেও এর মধ্যে প্রায় ৯০টি অচল। অধিকাংশ ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ হওয়ায় ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে বলে কর্মকর্তারা জানান।

তথ্য অনুযায়ী, প্রশাসনিক দুই জোনের—পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল—মধ্যে ৯৫ শতাংশের বেশি পণ্য পরিবহন পূর্বাঞ্চল দিয়ে হয়। পশ্চিম জোনে ১৫০টির মধ্যে ৩৯টি এবং পূর্ব জোনে ১৩১টির মধ্যে ৫৫টি লোকোমোটিভ অকেজো অবস্থায় রয়েছে। ফলে মালবাহী সার্ভিসে পড়ছে বড় প্রভাব।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) সূত্র বলছে, জ্বালানি, পাথর, খাদ্যশস্য ও শিল্প কাঁচামালের পরিবহনের জন্য কমপক্ষে ১৫টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে সেখানে নিয়মিত মেলে মাত্র ৫-৬টি। শুধু কনটেইনারবাহী ট্রেন পরিচালনার জন্য ৭টি ইঞ্জিনের প্রয়োজন হলেও, এর বিপরীতে সিজিপিওয়াই পাচ্ছে মাত্র এক-দুটি।

শিল্পখাতে নেতিবাচক প্রভাব

রেল ইঞ্জিন সংকটে বড় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্য পরিবহনে দেরি হওয়ায় এ সংক্রান্ত ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

আগে কনটেইনার সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হতো দুই দিন। এখন সেই সময় বেড়ে দাঁড়িয়েছে এক সপ্তাহে।

বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ চৌধুরী টিবিএসকে বলেন, "চাহিদা অনুযায়ী ট্রেন না চলায় বন্দর থেকে মাল খালাসে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে। এতে আমদানি-রপ্তানিকারকদের অতিরিক্ত পোর্ট চার্জ বহন করতে হচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না।"

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন ও পরিবহন) ড. একেএম আজাদুর রহমান বলেন, "জ্বালানি পরিবহনে রেলপথ নিরাপদ ও সাশ্রয়ী। একটি ওয়াগনে বেশি পরিমাণ জ্বালানি বহন করা যায়, অপচয়ও কম হয়। তবু ইঞ্জিন সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। ফলে নৌপথের পাশাপাশি সড়কপথেও ট্যাংকারে জ্বালানি পরিবহন হচ্ছে; এতে ব্যয় বেড়েছে।"

এদিকে লোকোমোটিভ ও ওয়াগনের সংকটে রেলপথে সার পরিবহনও বন্ধ রয়েছে এক বছরের বেশি সময় ধরে। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সড়কপথে পণ্য পরিবহন করতে হচ্ছে—যা ব্যয় বড়াচ্ছে।

রেলখাতে বিনিয়োগ

তথ্যমতে, ২০০৯ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রেলওয়ের ১২১টি প্রকল্পে প্রায় ৮৮ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। নতুন রেললাইন নির্মাণ হয়েছে ৯৪৮ কিলোমিটার। কিন্তু এই সময়ে  নতুন লোকোমোটিভ কেনা হয়েছে মাত্র ৪০টি।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, "দীর্ঘদিন ইঞ্জিন আমদানি না হওয়ায় সংকট তীব্র হয়েছে। যাত্রীবাহী ট্রেনের টিকিট আগেই বিক্রি হওয়ায় সেগুলো বাতিল করা কঠিন, ফলে মালবাহী ট্রেন পিছিয়ে দিতে হয়।" 

"তবে রেলওয়ে মেরামতের কাজ বাড়িয়েছে এবং নতুন প্রকল্পের মাধ্যমে ইঞ্জিন আমদানির উদ্যোগ নিয়েছে। এসব বাস্তবায়ন হলে পণ্যবাহী ট্রেন সেবা স্বাভাবিক হবে," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

মালবাহী ট্রেন / রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য / কার্গো ট্রেন / ফ্রেইট ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • লোকোমোটিভ সংকটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় কনটেইনার পরিবহনে স্থবির অবস্থা
  • পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান, বেসরকারি খাতে ছাড়ার চিন্তা রেলওয়ের
  • ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ২ বিভাগের রেল যোগাযোগ বন্ধ
  • টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত, আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net