Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
রামুতে বৌদ্ধ বিহারের জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ: ভিক্ষুকে মারধর ও ভাঙচুর, গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 05:00 pm
Last modified: 06 December, 2025, 05:14 pm

Related News

  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

রামুতে বৌদ্ধ বিহারের জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ: ভিক্ষুকে মারধর ও ভাঙচুর, গ্রেপ্তার ৩

রামু থানার পরিদর্শক (তদন্ত) জানান, বিহারের জমি নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত মামলায় আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ থাকলেও, তা অমান্য করে প্রতিপক্ষ এ হামলা ও ভাঙচুর চালায়।
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 05:00 pm
Last modified: 06 December, 2025, 05:14 pm
ছবি: টিবিএস

কক্সবাজারের রামুতে সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের জমির বিরোধের জের ধরে বৌদ্ধ ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিহারের বুদ্ধমূর্তিসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৃত উপেন্দ্র বড়ুয়ার ছেলে সমদেশ বড়ুয়া লুলু, তার ছেলে রনি বড়ুয়া এবং মৃত সুবাস বড়ুয়ার ছেলে রনি বড়ুয়া।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, বিহারের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত মামলায় আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ থাকলেও, তা অমান্য করে প্রতিপক্ষ এই হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় বিহারের পরিচালক প্রজ্ঞা বিনয় ভিক্ষু বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ জনসহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বাদী প্রজ্ঞা বিনয় ভিক্ষু জানান, সমদেশ বড়ুয়া লুলুর নের্তৃত্বে এ হামলা চালানো হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে রামু থানা পুলিশ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, ঘটনার সময় আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বিহারে প্রবেশ করে তাকে মারধর করে এবং বিবস্ত্র করার চেষ্টা চালায়। হামলাকারীরা দুটি বুদ্ধমূর্তি, নির্মাণাধীন বিহার, চেয়ার-টেবিল ও ডেকোরেশন সামগ্রী ভাঙচুর করে, যাতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দানবক্স থেকে ১৫ হাজার টাকা লুটের অভিযোগও আনা হয়েছে। আহত প্রজ্ঞা বিনয় ভিক্ষু বর্তমানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সার্বিক বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, 'এ ঘটনায় কোনো ধরনের উস্কানি বা অপপ্রচার যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

রামু / বৌদ্ধ ধর্মাবলম্বী / হামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net