Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

বাংলাদেশ

টিবিএস রিপোরর্ট
05 December, 2025, 04:10 pm
Last modified: 05 December, 2025, 04:20 pm

Related News

  • গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম লিবিয়ায় নিহত
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • লিবিয়া উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
  • তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন অবৈধ অভিবাসনকারী ১৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।
টিবিএস রিপোরর্ট
05 December, 2025, 04:10 pm
Last modified: 05 December, 2025, 04:20 pm
ছবি: সংগৃহীত

ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়েছিলেন তারা কিন্তু গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, লিবিয়ায় অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয় তাদের। অবশেষে ডিটেনশন সেন্টারের দুর্বিষহ জীবন শেষে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

জানা যায়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তাদের স্থান হয় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে। সেখান থেকেই তাদের উদ্ধার করে দেশে ফেরত আনা হয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের অনুরোধ জানানো হয়, তারা যেন তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবার কাছে তুলে ধরেন। এতে করে জনসচেতনতা বাড়বে এবং অন্যরা অবৈধ পথে বিদেশ যাত্রায় নিরুৎসাহিত হবে।

সরকার ও আইওএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলোতে আটকে থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

লিবিয়া / প্রবাসফেরত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম লিবিয়ায় নিহত
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • লিবিয়া উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
  • তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন অবৈধ অভিবাসনকারী ১৯ বাংলাদেশি

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net