Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বাংলাদেশ

রয়টার্স
16 November, 2025, 01:20 pm
Last modified: 16 November, 2025, 02:32 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

রেড ক্রিসেন্ট তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
রয়টার্স
16 November, 2025, 01:20 pm
Last modified: 16 November, 2025, 02:32 pm
প্রতীকী ছবি: রয়টার্স

লিবিয়ার উপকূলীয় শহর আল খোমসের কাছে অবৈধ অভিবাসনপ্রত্যাশীবাহী দুটি নৌকাডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, নৌকা দুটিতে মোট ৯৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

রেড ক্রিসেন্ট তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে দুইজন মিশরীয় এবং অনেক সুদানি নাগরিক ছিলেন।

তবে শেষ পর্যন্ত তাদের কী হয়েছে, রেড ক্রিসেন্ট সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি।

লিবিয়ার উপকূলীয় শহর খোমস ত্রিপলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত।

গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি রাবারের নৌকাডুবে অন্তত ৪২ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

ধারণা করা হচ্ছে, তাদের সবার মৃত্যু হয়েছে।

তেলক্ষেত্রটি লিবিয়ার উত্তর-উত্তরপশ্চিম উপকূলের সাগরপৃষ্ঠে অবস্থিত।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণবিপ্লবে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর; লিবিয়া সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

খোমস রেড ক্রিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা যায়, মেঝেতে কালো ব্যাগে মোড়ানো বেশ কয়েকটি মৃতদেহ সারিবদ্ধভাবে রাখা আছে। 

স্বেচ্ছাসেবকদের বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায়।

অন্য ছবিতে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের তাপরোধক কম্বলে মোড়ানো অবস্থায় মেঝেতে বসে থাকতে দেখা যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোস্টগার্ড ও খোমস পোর্ট সিকিউরিটি এজেন্সি উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এছাড়া শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মৃতদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অক্টোবরের মাঝামাঝি সময়ে রাজধানী ত্রিপলির পশ্চিম উপকূলে আরও ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গত সেপ্টেম্বরে আইওএম জানায়, লিবিয়ার উপকূলে ৭৫ সুদানি অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌযানে আগুন ধরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের এক বৈঠকে ব্রিটেন, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ লিবিয়ার প্রতি অভিবাসনপ্রত্যাশী আটককেন্দ্রগুলো বন্ধ করার আহ্বান জানায়। 

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই কেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের নির্যাতন, নির্যাতনজনিত মৃত্যু এবং নানা ধরনের সহিংসতার শিকার হতে হয়।

Related Topics

টপ নিউজ

লিবিয়া / অভিবাসনপ্রত্যাশী / মৃত্যু / বাংলাদেশি / রেড ক্রিসেন্ট সোসাইটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net