Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
একীভূত ব্যাংকগুলোর কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন না: কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 10:50 am
Last modified: 02 December, 2025, 10:53 am

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর

একীভূত ব্যাংকগুলোর কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন না: কেন্দ্রীয় ব্যাংক

গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
টিবিএস রিপোর্ট
02 December, 2025, 10:50 am
Last modified: 02 December, 2025, 10:53 am
অলঙ্করণ: টিবিএস

দেশের পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' নামে নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই একীভূতকরণের ফলে কোনো আমানতকারী তার আমানত হারাবেন না; সব ধরনের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক সোমবার (১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে অকার্যকর ঘোষণা করে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

পরবর্তীতে ৯ নভেম্বর 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' গঠনের জন্য লেটার অব ইনটেন্ট জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের মালিকানাধীন নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার ইতোমধ্যে পরিশোধ করেছে।

গতকাল (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন করে। সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন প্রতিষ্ঠানটি মূলধনের ভিত্তিতে দেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রথম ধাপে দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর তা দ্রুত পরিশোধ করা হবে। দুই লাখ টাকার বেশি আমানতের জন্য পরিশোধ পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের দাবি, নতুন ব্যাংকটি নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে এবং দ্রুতই একটি আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক ইসলামী ব্যাংক হিসেবে দাঁড়াবে। সরকার ও বাংলাদেশ ব্যাংক আশা করে, এই একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করবে।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ব্যাংক একীভূতকরণ / সম্মিলিত ইসলামী ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net