Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2025, 11:30 am
Last modified: 29 November, 2025, 12:16 pm

Related News

  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: সিইসি

শনিবার (২৯ নভেম্বরর) বেলা ১১টায় মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব এ এম এম নাসির উদ্দিন।
টিবিএস রিপোর্ট
29 November, 2025, 11:30 am
Last modified: 29 November, 2025, 12:16 pm
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: জহির রায়হান/টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (২৯ নভেম্বরর) বেলা ১১টায় মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এর আগে, সকাল ১০টা ১৫ মিনিটে মক ভোটিং দেখতে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান সিইসি।

সাংবাদিকদের তিনি বলেন, "তফসিল আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে। তারিখগুলো তখনই জানতে পারবেন। তফসিল ঘোষণার সময়ই সব জানানো হবে। হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর।"

সিইসি বলেন, "কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ হবে না। আমরা যেই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, তা যথাসময়ে পূরণ করব। আমরা চাই নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছভাবে হোক—আজকের মক ভোটিং যেমন হয়েছে, ঠিক সে রকম একটি নির্বাচন উপহার দিতে চাই।"

তিনি আরও বলেন, "সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে থাকতে চাওয়ার কথা বলেন। কিন্তু আপনারাই দেখলেন—একটি কক্ষে এজেন্ট, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ভোটার—সবাই থাকেন। এরপর আবার দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও আসবেন। সেখানে যদি সাংবাদিকরাও ভিড় করেন, ধাক্কাধাক্কি হয়, তাহলে কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হবে। এই পরিস্থিতি এড়াতে আমরা বলছি—নিজেদের বিবেচনা প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সেরে বেরিয়ে যেতে হবে। এটি আপনাদের কাজ বাধাগ্রস্ত করার জন্য নয়, বরং কেন্দ্র পরিচালনার স্বার্থে। আজই এর মূল্যায়ন করা হবে।"

গণভোট প্রসঙ্গে সিইসি বলেন, "গণভোট নিয়ে প্রচারণা এখনো পুরোপুরি শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। তখনই বোঝা যাবে মানুষ কতটা জানল। গত মঙ্গলবার অধ্যাদেশ হয়েছে, আইন পাস হয়েছে—এ আইনই আমাদের গণভোট পরিচালনার ক্ষমতা দিয়েছে। আইন দ্বারা অনুমোদন পাওয়ার পরই আমরা গুরুত্বের সঙ্গে কাজে নেমেছি।"

তিনি বলেন, "তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরাও থাকব। সবাই মিলে ব্যাপক প্রচারণা হবে।"

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারাও এই দেশের নাগরিক। আপনাদেরও দায়িত্ব আছে গণভোটের বিষয়গুলো প্রচার করার। মিডিয়ার সদস্য হিসেবে আপনাদেরও ভূমিকা রাখতে হবে—এই রেফারেন্ডাম (গণভোট) এবং এর ইস্যুগুলো জনগণকে জানাতে।"

তিনি আরও বলেন, "রেফারেন্ডামে কী বিষয় আসছে—আপনারাও সেটি প্রচার করবেন। আমাদের পক্ষ থেকেও খুব শিগগিরই বিস্তৃত প্রচারণা শুরু হবে।"

সিইসি বলেন, "যদি প্রয়োজন হয় ভোটকেন্দ্র বাড়াব। এর আগে আমরা হিসাব করে দেখেছিলাম—একজন ভোটারকে ভোট দিতে কত সময় লাগে। আজ আমরা রিয়েল-টাইম অ্যাসেসমেন্ট করব। প্রয়োজনে ভোটকেন্দ্র বাড়ানো হবে। এখানে খরচ বড় বিষয় নয়—সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

"যদি দেখা যায় বুথ বাড়ানো দরকার, সেটিও করা হবে। ভোটারকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়," যোগ করেন তিনি।

এর আগে, আজ সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটের মহড়া হিসেবে মক ভোটিং শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত এই ভোট চলার কথা রয়েছে। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / জাতীয় নির্বাচন / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net