Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
পদত্যাগের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেনদরবারে আসিফ ও মাহফুজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2025, 10:05 am
Last modified: 12 December, 2025, 10:05 am

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

পদত্যাগের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেনদরবারে আসিফ ও মাহফুজ

টিবিএস রিপোর্ট
12 December, 2025, 10:05 am
Last modified: 12 December, 2025, 10:05 am
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছেড়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুজনেই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু কোন দলের হয়ে নির্বাচন করবেন, সেটি এখনো নিশ্চিত করেননি দুজনের কেউ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা বলেন, শেষপর্যন্ত আসিফ ও মাহফুজ তাদের সঙ্গেই যোগ দেবেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেই গণঅধিকার পরিষদ ও বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে দেনদরবার করছেন বলে জানা গেছে। 

কয়েকজন নেতা আরো জানান, এনসিপিতে তাদের দুজনের দলীয় অবস্থান ও পদ-পদবি নিয়ে বিবদামান পক্ষগুলোর সমঝোতা না হলে চূড়ান্ত কিছু জানানো যাচ্ছে না।  আসিফের জন্য ঢাকা-১০ ও মাহফুজের জন্য লক্ষ্মীপুর-১ আসন ফাঁকা রেখেছে এনসিপি। তবে বিএনপি ইতিমধ্যে ঢাকা-১০ আসনে রবিউল আলম ও লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দিয়েছে।

তাদের ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের সব সহযোদ্ধাকে আমরা এনসিপিতে চাই। কিন্তু তাদেরও ব্যক্তিস্বাধীনতা আছে, তারা যেকোনো দলে যেতে পারেন।'

এদিকে আসিফ মাহমুদের বিষয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, আসিফ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। 

তিনি আসিফের কার্যক্রমের প্রশংসা করে বলেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে বা কিছু ভুল করে থাকেন। তবে তার কাছে সংগ্রামের অবদানে আসিফের সেসব ভুল তুচ্ছ। 

নুর আরো বলেন, 'আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।' 

এদিকে আসিফ মাহমুদ সংবাদমাধ্যমে বলেছেন, আপাতত তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন। মাহফুজ আলম জানান, তিনি কয়েকদিন সময় নিচ্ছেন; এরপর নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।

তবে মাহফুজের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, মাহফুজ লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন, তা নিয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তার এনসিপিতে আসা কিংবা স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন এই সাবেক দুই উপদেষ্টা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ামাত্র তাদের পদত্যাগ কার্যকর হয়।

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ / আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / মাহফুজ আলম / রাজনীতি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net