Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
‘খবরদার, আমি শাহজাহান চৌধুরী, যারা চেনে না তারা মাটির নিচে বাস করে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 09:35 pm
Last modified: 27 November, 2025, 09:42 pm

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

‘খবরদার, আমি শাহজাহান চৌধুরী, যারা চেনে না তারা মাটির নিচে বাস করে’

সাতকানিয়া–লোহাগাড়ার রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে কোনও রাজনীতি নেই, কোনও মার্কা নেই। সাতকানিয়া–লোহাগাড়ার মার্কা একটা—দাঁড়িপাল্লা মার্কা।’
টিবিএস রিপোর্ট
27 November, 2025, 09:35 pm
Last modified: 27 November, 2025, 09:42 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া।

প্রশাসন ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় এসেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। এবার তিনি দাবি করেছেন, আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যে সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে এমন মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অনলাইন ও অফলাইনে এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, 'আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন।'

স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় জনসংযোগের সময় তিনি এ বক্তব্য দেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শাহজাহান চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে। খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনও মাটির নিচে বসবাস করে… আমার চোখের পানি বৃথা যায়নি।'

সাতকানিয়া–লোহাগাড়ার রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে কোনও রাজনীতি নেই, কোনও মার্কা নেই। সাতকানিয়া–লোহাগাড়ার মার্কা একটা—দাঁড়িপাল্লা মার্কা।'

বক্তব্যের এক পর্যায়ে আবেগঘন কণ্ঠে নিজের বিগত দিনের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, 'আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি… দুইবারের এমপি, কোনও দিন এক কড়া জমিও নিইনি।'

এর আগে, গত শনিবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রশাসনকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যেও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, 'যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে… পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে।'

ওই বক্তব্যের জেরে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) শাহজাহান চৌধুরীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেয় জামায়াতে ইসলামী। নোটিশে সাত দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং সন্তোষজনক জবাব না মিললে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

দলের পক্ষ থেকে শোকজ নোটিশ পাওয়ার দুদিনের মাথায় 'সূর্য দাঁড়িয়ে থাকা' নিয়ে তার এই নতুন ভিডিওটি ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
 
Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / চট্টগ্রাম / দাঁড়িপাল্লা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net