Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 12:35 pm
Last modified: 25 November, 2025, 12:41 pm

Related News

  • অনুপযোগী ভোটকেন্দ্র, ভোট দিতে গিয়ে ভোগান্তিতে ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ ভোটাররা
  • ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিয়ে প্রচারের আহ্বান
  • ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ভোট দিতে প্রস্তুত জনগণ: আমীর খসরু
  • প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে ডাকযোগে ব্যালট ব্যবহারের বিস্তারিত প্রক্রিয়া প্রকাশ করল ইসি
  • প্রবাসীদের এনআইডি, ভোটার তালিকা ও সরাসরি ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

নোটিশে বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে দেশে প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটার কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
টিবিএস রিপোর্ট
25 November, 2025, 12:35 pm
Last modified: 25 November, 2025, 12:41 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের (দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী) ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে মানবাধিকার সংগঠন ল' অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট।

সংগঠনটির পক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই নোটিশ পাঠান।

জনস্বার্থে পাঠানো নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে ই-মেইলে প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে দেশে প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটার কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পত্রিকার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিবন্ধী ভোটারের মাত্র ১০ শতাংশ ভোট দিতে পেরেছিলেন। অর্থাৎ ৯০ শতাংশই অংশগ্রহণ করতে পারেননি—যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি করছে এবং বিপুলসংখ্যক নাগরিকের মতামত রাষ্ট্রপরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।

এ অবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নোটিশ গ্রহীতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নপত্রের সঙ্গে জামানত দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্টসংখ্যক সংরক্ষিত আসন রাখার বিষয়টিও বিবেচনা করার আহ্বান করা হয়েছে। একইসঙ্গে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্রেইল ভোটিং পদ্ধতি চালু করারও অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭৩–এ প্রতিবন্ধী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিধান থাকলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তাদের ভোটাধিকার অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ গ্রহীতারা পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়েরসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ল' অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট নোটিশে জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

বিশেষ চাহিদাসম্পন্ন / ভোটাধিকার / প্রতিবন্ধী ভোটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • অনুপযোগী ভোটকেন্দ্র, ভোট দিতে গিয়ে ভোগান্তিতে ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ ভোটাররা
  • ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিয়ে প্রচারের আহ্বান
  • ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ভোট দিতে প্রস্তুত জনগণ: আমীর খসরু
  • প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে ডাকযোগে ব্যালট ব্যবহারের বিস্তারিত প্রক্রিয়া প্রকাশ করল ইসি
  • প্রবাসীদের এনআইডি, ভোটার তালিকা ও সরাসরি ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net