Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 November, 2025, 02:00 pm
Last modified: 22 November, 2025, 02:00 pm

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • ভারতের সাথে সমতা ও সমমর্যাদার সম্পর্ক চায় জামায়াত: আমির শফিকুর
  • মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার সিন্ডিকেট ও ‘ফ্যাসিস্টদের’ হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার
  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত

লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

টিবিএস রিপোর্ট
22 November, 2025, 02:00 pm
Last modified: 22 November, 2025, 02:00 pm

লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিম। ছবি: টিবিএস

কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে দুটি বিশাল শোভাযাত্রা করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দুইজন সংসদ সদস্য প্রার্থী। একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজিত এসব শোভাযাত্রায় অন্তত ৮ হাজার মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা নিজস্ব খরচে এ শোভাযাত্রায় অংশ নেন।

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এবং 'পরিবর্তনের পথে অগ্রযাত্রা' স্লোগানে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এআর. হাফিজ উল্লাহ ও তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। একই সময়ে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ রেজাউল করিম। 

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এআর হাফিজ উল্লাহ কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়; শেষ হয় বেলা সাড়ে ১২টার দিকে ৬০ কিলোমিটার দূরে রামগতি বাজারে গিয়ে। 

অন্যদিকে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউল করিমের শোভাযাত্রা শুরু হয় এবং ১৫ কিলোমিটার দূরের চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। 

লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী এআর হাফিজ উল্লাহ। ছবি: টিবিএস

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী। অন্যদিকে হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

জামায়াতে ইসলামীর কর্মী নেওয়াজ শরীফ এবং আবু রায়হান। ৬০ দূরের রামগতি থেকে তোরাবগঞ্জ এসেছিল নিজেদের প্রার্থীর মোটরশোভা যাত্রায় অংশ নিতে। দুজনই বলেন, নেতাকর্মী যারা এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন, প্রত্যেকে নিজেদের তেল খরচ এবং মোটরসাইকেলের খরচ নিজেরা বহন করেছেন। 

পুরো সংসদীয় আসনের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অন্তত ৫ হাজার মোটরসাইকেল জড়ো হয়েছিল। 

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রায় অন্তত তিন হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করে।

Related Topics

টপ নিউজ

রাজনীতি / জামায়াত / শোভাযাত্রা / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • ভারতের সাথে সমতা ও সমমর্যাদার সম্পর্ক চায় জামায়াত: আমির শফিকুর
  • মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার সিন্ডিকেট ও ‘ফ্যাসিস্টদের’ হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার
  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net