Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতি যাত্রা’র বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2025, 09:00 pm
Last modified: 21 November, 2025, 09:12 pm

Related News

  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলায় গ্রেপ্তার দুজন জামায়াতকর্মী, দাবি নিহতের পরিবারের
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতি যাত্রা’র বিক্ষোভ

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাউল ও সুফি সাধকদের ওপর হয়রানি চালানো হচ্ছে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
টিবিএস রিপোর্ট
21 November, 2025, 09:00 pm
Last modified: 21 November, 2025, 09:12 pm
ছবি: সৌজন্যে

বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক প্ল্যাটফর্ম 'সম্প্রীতি যাত্রা'। এ সময় আবুল সরকারের মুক্তির জন্য তিন দিনের আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাউল ও সুফি সাধকদের ওপর হয়রানি চালানো হচ্ছে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সম্প্রীতি যাত্রার সদস্যদের পাশাপাশি বিভিন্ন বাউল-সুফি সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের হাতে 'আবুল সরকারের মুক্তি চাই', 'গান, জ্ঞান ও ভক্তির নিরাপত্তা চাই', 'মাজার দরবার রক্ষা করো', 'পৃথিবীটা একদিন বাউলের হবে'—ইত্যাদি স্লোগান সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বাংলাদেশ সুফি জাগরণ পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাঙালি বলেন, 'এ দেশের বৈষম্যবিরোধী আন্দোলনে সুফি-বাউলরা সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। অথচ পরিকল্পিতভাবে শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।'

সরকারকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে আহলে সুন্নত জামায়াতের সভাপতি মাওলানা নূরে আলম সাঈদ বলেন, 'আবুল সরকারকে মুক্তি না দিলে দেশের সব বাউল-ফকির রাস্তায় নামবে।'

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, 'একদিন পৃথিবীটা বাউলের হবে। শিল্পীদের ওপর হামলা ও গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন, এটি মেনে নেওয়া হবে না।'

বাউল শিল্পী শাহ আলম সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, 'দেশজুড়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিচার না হলেও বাউলদের লক্ষ্য করে হয়রানি করা হচ্ছে।'

সরকারের দ্বিমুখী আচরণের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, 'সরকার একদিকে লালনের অনুষ্ঠান করে, অন্যদিকে বাউল-ফকিরদের ওপর নির্যাতন চালায়। ফ্যাসিজমের এই রূপ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে খেজুরবাগান মোড় প্রদক্ষিণ করে পুনরায় দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে শিল্পীর মুক্তি এবং বাউলদের ওপর সব ধরনের বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি জানান।
 
Related Topics

টপ নিউজ

বাউল শিল্পী / আটক / ধর্ম অবমাননা / কটূক্তি / মুক্তির দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলায় গ্রেপ্তার দুজন জামায়াতকর্মী, দাবি নিহতের পরিবারের
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net