Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
পুলিশের সোর্স পরিচয়ে প্রতিপক্ষকে ভয় দেখানো রকি ছুরিকাঘাতে নিহত, আটক ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 07:20 pm
Last modified: 03 December, 2025, 07:52 pm

Related News

  • হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিল পুলিশ
  • ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, আটক ১
  • কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশের কাছে জামাতার আত্মসমর্পণ
  • যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সংগঠনের ১ সদস্য আটক
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

পুলিশের সোর্স পরিচয়ে প্রতিপক্ষকে ভয় দেখানো রকি ছুরিকাঘাতে নিহত, আটক ১

র‌্যাব জানিয়েছে, নিহত রকি মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় বিভিন্ন ‘গ্রুপিং’-এর সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতেন। এসব বিষয়ের জেরেই থাকে হত্যা করা হয়েছে বলে ধারণা র‍্যাবের।
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 07:20 pm
Last modified: 03 December, 2025, 07:52 pm
হত্যার ঘটনায় মো. আরমান (২২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে মুদি দোকানের কর্মচারী শাহদাত ইসলাম রকি (২৫) হত্যার ঘটনায় মো. আরমান (২২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, নিহত রকি মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় বিভিন্ন 'গ্রুপিং'-এর সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতেন। এসব বিষয়ের জেরেই থাকে হত্যা করা হয়েছে বলে ধারণা র‍্যাবের।

এ ঘটনায় গ্রেপ্তার মো. আরমানের বিরুদ্ধেও ডাকাতি ও দস্যুতার মোট ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন চামটা এলাকায় স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

বুধবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, গ্রেপ্তারকৃত আরমানকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলামনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রকি। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে পরদিন মঙ্গলবার (২ ডিসেম্বর) কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রকি কাজের উদ্দেশ্যে সোমবার বিকেল ৪টার সময় বাসা থেকে বের হন। পরদিন মঙ্গলবার সকাল ৬টার দিকে ভুক্তভোগীর এক আত্মীয় লোকমারফত জানতে পারেন, কে বা কারা রকির দুই উরুতে ধারালো চাকু দিয়ে জখম করেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related Topics

টপ নিউজ

ছুরিকাঘাতে খুন / রকি / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিল পুলিশ
  • ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, আটক ১
  • কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশের কাছে জামাতার আত্মসমর্পণ
  • যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সংগঠনের ১ সদস্য আটক
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net