Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ভূমিকম্পে গাজীপুরের দুই কারখানায় হুড়োহুড়ি, আহত দুই শতাধিক শ্রমিক

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
21 November, 2025, 02:15 pm
Last modified: 21 November, 2025, 02:18 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

ভূমিকম্পে গাজীপুরের দুই কারখানায় হুড়োহুড়ি, আহত দুই শতাধিক শ্রমিক

আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এম. আসাদুজ্জামান সাদ
21 November, 2025, 02:15 pm
Last modified: 21 November, 2025, 02:18 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

গাজীপুর মহানগরের টঙ্গী ও জেলার শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হতে গিয়ে দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশে ভূমিকম্প অনুভূত হলে টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড এবং শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিনেও টঙ্গীর ফ্যাশন পালস লিমিটেডে কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। ভূমিকম্প শুরু হলে নয়তলা ভবনের প্রায় সব শ্রমিক একসঙ্গে বের হওয়ার চেষ্টা করেন। এতে কারখানার ভেতরে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে অনেকে আহত হন। পরে আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, "ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই পোশাক কারখানার কয়েকশ শ্রমিক চিকিৎসা নিতে আসেন। এখনো অনেকে আসছেন। একজন শ্রমিকের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

ঘটনার পর হাসপাতালপ্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষের কেউই এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

অন্যদিকে, শ্রীপুরের ডেনিম্যাক কারখানার সাততলা ভবনে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। ভূমিকম্পের সময় ভবন কাঁপতে শুরু করলে শ্রমিকেরা একসঙ্গে নিচে নামতে গিয়ে অনেকে সিঁড়িতে পড়ে যান এবং অনেকে সিঁড়ি ও দেওয়ালে ধাক্কা লেগে আহত হন। এ সময় কারখানার প্রধান ফটক বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, "হঠাৎ ভূমিকম্প হওয়ায় সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। কিন্তু প্রধান ফটক বন্ধ ছিল। শ্রমিকেরা ফটক ভাঙার চেষ্টা করলে হঠাৎ ফটক ভেঙে পড়ে, তখন নিচে থাকা শ্রমিকেরা তাতে চাপা পড়ে আহত হন।"

আরেক শ্রমিক বলেন, "হাজার হাজার শ্রমিক একসঙ্গে নামতে গিয়ে অনেকেই সিঁড়িতে পড়ে যান। নারী শ্রমিকরাই সবচেয়ে বেশি আহত হয়েছেন।"

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেন, "নিরাপত্তাপ্রহরীরা ফটক বন্ধ করেছিলেন। এর বেশি কিছু এখন বলা সম্ভব নয়। অনেক শ্রমিক আহত হয়েছেন।"

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, "হঠাৎ দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে বহু শ্রমিক আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।"

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, "আহত শ্রমিকদের চিকিৎসা–সংক্রান্ত সব ব্যবস্থা তদারকি করা হচ্ছে।"

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net