Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
'অস্বচ্ছ চুক্তিতে নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে হস্তান্তর', উদ্বেগ চট্টগ্রামের জামায়াত নেতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2025, 07:35 pm
Last modified: 19 November, 2025, 07:56 pm

Related News

  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের

'অস্বচ্ছ চুক্তিতে নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে হস্তান্তর', উদ্বেগ চট্টগ্রামের জামায়াত নেতার

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, ‘কোনো গোপন চুক্তি কিংবা দরপত্রবিহীন অবৈধ চুক্তি করলে জনঅসন্তোষ তৈরি হবে যার সমুদয় দায়ভার সরকারের ওপর বর্তাবে।’
টিবিএস রিপোর্ট
19 November, 2025, 07:35 pm
Last modified: 19 November, 2025, 07:56 pm
বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান। ছবি: টিবিএস

অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কার্যত বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগকে দেশীয় স্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির মুহাম্মদ শাহজাহান বিবৃতিতে বলেন, 'চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। আবার দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের মত স্পর্শকাতর ইস্যুও চট্টগ্রাম বন্দরের সাথে সম্পৃক্ত। তাই চট্টগ্রাম বন্দর বিষয়ে তাড়াহুড়ো প্রবণ, অস্বচ্ছ ও গোপন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার তাই করতে চাচ্ছে। কোনো দরপত্র ছাড়াই পতিত স্বৈরাচারের আত্মীয়-স্বজনের সাথে সম্পৃক্ত এক বিদেশি কোম্পানিকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনএসটি) তুলে দেওয়ার যাবতীয় ষড়যন্ত্র চলমান।'

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, 'এছাড়াও অন্যান্য কয়েকটি টার্মিনালের বিষয়েও সরকারের বর্তমান সিদ্ধান্তে জনগণের মাঝে ক্ষোভ ও ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।'

বিবৃতিতে জামায়াত নেতা সরকারের প্রতি তিনটি প্রস্তাবও পেশ করেন। দেশীয় ব্যবস্থায় বন্দর উন্নয়ন সম্পন্ন করতে হবে। একান্ত প্রয়োজন হলে দক্ষ ও অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে দেশীয় জনবলকে প্রশিক্ষিত করতে হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ আনা যেতে পারে। তাও যদি সম্ভব না হয়, তবে বিদেশি অপারেটরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই আন্তর্জাতিক দরপত্রের নীতিমালা অনুসরণ করে জনগণকে অবহিত করেই চুক্তি করতে হবে।

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, 'কোনো গোপন চুক্তি কিংবা দরপত্রবিহীন অবৈধ চুক্তি করলে জনঅসন্তোষ তৈরি হবে যার সমুদয় দায়ভার সরকারের ওপর বর্তাবে।'
 
Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / চট্টগ্রাম / বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net