Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থীর শোডাউন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2025, 06:00 pm
Last modified: 18 November, 2025, 06:06 pm

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে জামায়াত ও বিএনপির আরও ৫ প্রার্থীর আবেদন

কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থীর শোডাউন

পবা ও মোহনপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে র‍্যালিটি শেষ হয়। কর্মসূচিতে মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
টিবিএস রিপোর্ট
18 November, 2025, 06:00 pm
Last modified: 18 November, 2025, 06:06 pm
র‍্যালিতে রাজশাহী-৩ আসনে প্রার্থী মহানগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহানগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদের মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এ নেতা। একইসাথে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় কর্মীরা।

আজ মঙ্গলবার  (১৮ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় থেকে কয়েক হাজার মটরসাইকেল নিয়ে এ র‍্যালি শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে পবা ও মোহনপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে র‍্যালিটি শেষ হয়। কর্মসূচিতে মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, 'এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে—সেসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত  করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে পবা-মোহনপুর আসনকে প্রতিষ্ঠিত করা হবে।'

শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / নির্বাচনী প্রচারণা / রাজশাহী-৩ / মোটরসাইকেল র‍্যালি / শোডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি জামায়াতের
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে জামায়াত ও বিএনপির আরও ৫ প্রার্থীর আবেদন

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net