Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ভোলায় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে মুক্ত হলেন ডিসি অফিসে অবরুদ্ধ তিন উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 04:00 pm
Last modified: 15 November, 2025, 04:15 pm

Related News

  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা

ভোলায় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে মুক্ত হলেন ডিসি অফিসে অবরুদ্ধ তিন উপদেষ্টা

আন্দোলনকারী মো. মাহাদী হাসান বলেন, ‘সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন ভোলা-বরিশাল সেতু সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি যেহেতু জানেন না, তাই আমরা প্রতিবাদ জানাতে উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে ছিলাম।’
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 04:00 pm
Last modified: 15 November, 2025, 04:15 pm
উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে আছেন আন্দোলনকারীরা। ছবি: টিবিএস

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলা সফরে আসা অন্তবর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের অবরোধের মুখে পড়েন। আন্দোলনকারীরা তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করলে প্রায় ২০ মিনিট তারা সেখানে আটকে থাকেন। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের হস্তক্ষেপে উপদেষ্টারা গাড়িতে চড়ে নিরাপদে স্থান ত্যাগ করেন।

অবরুদ্ধ উপদেষ্টারা হলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। প্রায় ২০ মিনিট পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল ৪টার দিকে তারা ভোলা জেলা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দীন ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান আলোচনা সভায় ঘোষণা দিয়েছিলেন, আগামী ডিসেম্বর সেতু নির্মাণকাজ শুরু হবে। কিন্তু শুক্রবার সভায় উপদেষ্টার বক্তব্যে বলা হয়, সেতুর নকশার কাজই এখনো শুরু হয়নি, এটি নীতিগত সিদ্ধান্তে আটকে আছে। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।

সভা শেষে উপদেষ্টারা জেলা প্রশাসক কার্যালয় ত্যাগ করতে চাইলে আন্দোলনকারীরা তাদের গাড়ির সামনে শুয়ে পথরোধ করেন এবং বিক্ষোভ চালান।

ভোলাবাসী কমিটির সদস্য মেহেদি হাসান বলেন, 'সম্প্রতি পাঁচ দফা দাবিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুললে স্ব-স্ব কর্তৃপক্ষ আমাদের নিয়ে বসেছিল। তারা বলেছে আমরা যেন সরকারের প্রতি সহানুভূতিশীল আচরণ করি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান ইতোপূর্বে বলেছেন ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়। আমরা বিষয়টি মেনে নিয়ে বাকি দাবিগুলো পূরণের কথা বলেছি।'

তিনি আরও বলেন, 'তিনি আমাদের বলেছিলেন ডিসেম্বর নাগাদ ভোলা-বরিশাল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হবে। অথচ আজ তিনি বললেন নকশার কাজই শুরু হয়নি, নীতিগত সিদ্ধান্তে আটকে আছে। আজ ভোলায় তিনজন উপদেষ্টা এসেছে; ব্যবসায়ী চিন্তাভাবনা তাদের। আমরা জ্বালানি ও বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।'

অন্য এক আন্দোলনকারী মো. মাহাদী হাসান বলেন, 'সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন ভোলা-বরিশাল সেতু সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি যেহেতু জানেন না, তাই আমরা প্রতিবাদ জানাতে উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে ছিলাম।'

এদিকে আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত ভোলার বাইরে গ্যাস নিতে দেওয়া হবে না।

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা / বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা / আদিলুর রহমান খান / ফাওজুল কবির খান / বাণিজ্য উপদেষ্টা / শেখ বশির উদ্দিন / অবরুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net