Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2026, 03:00 pm
Last modified: 04 March, 2026, 03:05 pm

Related News

  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যা হাসপাতালে উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত
  • প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ
  • দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
  • এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

টিবিএস রিপোর্ট
04 March, 2026, 03:00 pm
Last modified: 04 March, 2026, 03:05 pm
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি: সংগৃহীত

সরকার প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা ও আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন করেছে। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এখন থেকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তিনি এতদিন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট—এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 

একইভাবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন মৎস্য ও প্রাণিসম্পদের পাশাপাশি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

পরিবর্তন আনা হয়েছে যোগাযোগ ও পরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এসব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও তার অধীনে ছিল। 

অন্যদিকে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে হাবিবুর রশিদের সঙ্গে একই মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব পালন করছিলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ—এই দুই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে এখন থেকে শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হককে এখন থেকে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন এই মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। 

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, দাপ্তরিক কাজে আরও গতিশীলতা আনতেই এই দপ্তর পুনঃবন্টন করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related Topics

টপ নিউজ

দপ্তর পুনঃবণ্টন / উপদেষ্টা / প্রতিমন্ত্রী / মন্ত্রণালয় বন্টন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যা হাসপাতালে উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত
  • প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ
  • দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
  • এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net